ঢাকা    বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩
আইন দর্পণ

ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগারওয়ালা গ্রেফতার

| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগারওয়ালা গ্রেফতার
ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগারওয়ালা গ্রেফতার। ফাইল ছবি

ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দিলীপ কুমার আগারওয়ালাকে রাজধানীর বনানী থেকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। 

সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যা ৬টায় এ অভিযান পরিচালিত হয়। 

ডিবির প্রধান শফিকুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে বলেন, পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) দায়ের করা একটি মামলার সূত্র ধরে তাদের অনুরোধেই দিলীপ আগারওয়ালাকে গ্রেফতার করা হয়েছে। 

তবে ঠিক কী অভিযোগে ওই মামলাটি দায়ের করা হয়েছে, সে বিষয়ে ডিবিপ্রধান তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানাননি। আরও পড়ুনআরও পড়ুনলঞ্চে গুরুতর অসুস্থ যাত্রীকে উদ্ধার করে হাসপাতালে পাঠাল কোস্টগার্ড

এর আগে, ২০২৪ সালের ০৩ সেপ্টেম্বর আওয়ামী লীগ সরকারের পতনের পর সোনা ও হীরা চোরাচালান, প্রতারণা, জালিয়াতি এবং অর্থ পাচারের অভিযোগে তৎকালীন র্যাবের হাতে গ্রেফতার হয়েছিলেন দিলীপ। ওই দিন মধ্যরাতে রাজধানীর গুলশানে ডায়মন্ড ওয়ার্ল্ডের কার্যালয়ে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

পরবর্তীতে কোটা সংস্কার আন্দোলনের সময় রাজধানীর বাড্ডায় হৃদয় আহমেদ নামের এক কিশোরকে হত্যার মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করেছিল পুলিশ। পরবর্তীতে তিনি জামিনে কারামুক্ত হন।

বিষয় : গ্রেফতার রাজধানীর খবর

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

আইন দর্পণ

বুধবার, ২১ অক্টোবর ২০২৬

ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগারওয়ালা গ্রেফতার

প্রকাশের তারিখ : ২০ অক্টোবর ২০২৬

featured Image

ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দিলীপ কুমার আগারওয়ালাকে রাজধানীর বনানী থেকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। 

সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যা ৬টায় এ অভিযান পরিচালিত হয়। 

ডিবির প্রধান শফিকুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে বলেন, পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) দায়ের করা একটি মামলার সূত্র ধরে তাদের অনুরোধেই দিলীপ আগারওয়ালাকে গ্রেফতার করা হয়েছে। 

তবে ঠিক কী অভিযোগে ওই মামলাটি দায়ের করা হয়েছে, সে বিষয়ে ডিবিপ্রধান তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানাননি। আরও পড়ুনআরও পড়ুনলঞ্চে গুরুতর অসুস্থ যাত্রীকে উদ্ধার করে হাসপাতালে পাঠাল কোস্টগার্ড

এর আগে, ২০২৪ সালের ০৩ সেপ্টেম্বর আওয়ামী লীগ সরকারের পতনের পর সোনা ও হীরা চোরাচালান, প্রতারণা, জালিয়াতি এবং অর্থ পাচারের অভিযোগে তৎকালীন র্যাবের হাতে গ্রেফতার হয়েছিলেন দিলীপ। ওই দিন মধ্যরাতে রাজধানীর গুলশানে ডায়মন্ড ওয়ার্ল্ডের কার্যালয়ে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

পরবর্তীতে কোটা সংস্কার আন্দোলনের সময় রাজধানীর বাড্ডায় হৃদয় আহমেদ নামের এক কিশোরকে হত্যার মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করেছিল পুলিশ। পরবর্তীতে তিনি জামিনে কারামুক্ত হন।

আইন দর্পণ

সম্পাদক ও প্রকাশক: মো: গোলাম মোস্তফা 

কপিরাইট © ২০২৬ আইন দর্পণ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x