ঢাকা    বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩
আইন দর্পণ

নেশার টাকা না পেয়ে কাস্তে দিয়ে মায়ের গলা কাটল ছেলে

| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

নেশার টাকা না পেয়ে কাস্তে দিয়ে মায়ের গলা কাটল ছেলে
উদ্দিন সরদার

পাবনার ফরিদপুরে নেশার টাকা না পেয়ে মাকে কাস্তে দিয়ে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। মঙ্গলবার সকালে উপজেলার বিএলবাড়ি ইউনিয়নের লক্ষ্মীকোল জোলাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর অভিযান চালিয়ে অভিযুক্ত ছেলেকে আটক করেছে পুলিশ।

নিহত সূর্য খাতুন (৫০) ওই গ্রামের লোকমান সরদারের স্ত্রী। আটক ছেলের নাম উদ্দিন সরদার (৩৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উদ্দিন মাদকাসক্ত। নেশার টাকার জন্য প্রায়ই বাবা-মায়ের সঙ্গে ঝগড়া করতেন তিনি। মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে সূর্য খাতুন রান্না করছিলেন। এ সময় মায়ের কাছে নেশার টাকা চান উদ্দিন। টাকা না দেওয়ায় তাঁদের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে রান্নাঘরে থাকা কাস্তে দিয়ে মায়ের গলা কেটে হত্যা করে পালিয়ে যান তিনি।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে গোপন তথ্যের ভিত্তিতে বেলা ১১টার দিকে পার্শ্ববর্তী আব্দুল হাকিমের বাড়ি থেকে উদ্দিনকে আটক করা হয়। পুলিশ জানায়, ওই বাড়ি থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত কাস্তেটিও জব্দ করা হয়েছে।

ফরিদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল হাসান মাসুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

বিষয় : আটক পাবনা গলা কেটে হত্যা

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

আইন দর্পণ

বুধবার, ২১ অক্টোবর ২০২৬

নেশার টাকা না পেয়ে কাস্তে দিয়ে মায়ের গলা কাটল ছেলে

প্রকাশের তারিখ : ২০ অক্টোবর ২০২৬

featured Image

পাবনার ফরিদপুরে নেশার টাকা না পেয়ে মাকে কাস্তে দিয়ে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। মঙ্গলবার সকালে উপজেলার বিএলবাড়ি ইউনিয়নের লক্ষ্মীকোল জোলাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর অভিযান চালিয়ে অভিযুক্ত ছেলেকে আটক করেছে পুলিশ।

নিহত সূর্য খাতুন (৫০) ওই গ্রামের লোকমান সরদারের স্ত্রী। আটক ছেলের নাম উদ্দিন সরদার (৩৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উদ্দিন মাদকাসক্ত। নেশার টাকার জন্য প্রায়ই বাবা-মায়ের সঙ্গে ঝগড়া করতেন তিনি। মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে সূর্য খাতুন রান্না করছিলেন। এ সময় মায়ের কাছে নেশার টাকা চান উদ্দিন। টাকা না দেওয়ায় তাঁদের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে রান্নাঘরে থাকা কাস্তে দিয়ে মায়ের গলা কেটে হত্যা করে পালিয়ে যান তিনি।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে গোপন তথ্যের ভিত্তিতে বেলা ১১টার দিকে পার্শ্ববর্তী আব্দুল হাকিমের বাড়ি থেকে উদ্দিনকে আটক করা হয়। পুলিশ জানায়, ওই বাড়ি থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত কাস্তেটিও জব্দ করা হয়েছে।

ফরিদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল হাসান মাসুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

আইন দর্পণ

সম্পাদক ও প্রকাশক: মো: গোলাম মোস্তফা 

কপিরাইট © ২০২৬ আইন দর্পণ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x