ঢাকা    বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
আইন দর্পণ

গুলশানের মিছিলে নেতৃত্বে দেওয়া ধর্ষণের আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

গুলশানের মিছিলে নেতৃত্বে দেওয়া ধর্ষণের আসামি গ্রেপ্তার

রাজধানীর গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিলে নেতৃত্বে থাকা মিজানুর রহমান রিপন শেখকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগের নেতা এবং একটি ধর্ষণ মামলার চার্জশিটভুক্ত আসামিও। আজ দুপুরে রাজধানীর কলাবাগান এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে থানা পুলিশ।

পুলিশ বলছে, গত ১১ সেপ্টেম্বর গুলশানে আওয়ামী লীগের ওই ঝটিকা মিছিলের ঘটনায় ঘটনাস্থল থেকে দুজনকে গ্রেফতার করা হয়। 

জানা গেছে, রিপনের বিরুদ্ধে ২০২৪ সালের ফেব্রুয়ারিতে রাজধানীর হাজারীবাগ থানায় একটি ধর্ষণ মামলা হয়। পরবর্তী সময়ে তদন্ত শেষে তার বিরুদ্ধে চার্জশিট দেওয়া হয়।   

সূত্র বলছে, ২০২৪ সালের রাজনৈতিক পটপরিবর্তনের পর ফারুক খান গ্রেফতার হয়ে বর্তমানে কারাগারে রয়েছেন। কারাগারে থাকা সত্ত্বেও তার নির্বাচনী এলাকা গোপালগঞ্জের কাশিয়ানীসহ বিভিন্ন জায়গায় তার রাজনৈতিক বলয়ের কার্যক্রম পুরোপুরি বন্ধ হয়নি। এসব কর্মকাণ্ড সমন্বয়ের ক্ষেত্রে রিপনের ভূমিকা রয়েছে। রাজধানীর নয়াপল্টনে রিপনের মালিকানাধীন একটি ডিজিটাল প্রিন্টিং প্রেস রয়েছে। সেখানে আওয়ামী লীগের ব্যানার, লিফলেটসহ বিভিন্ন ধরনের প্রচার সামগ্রী তৈরি করা হয়। এসব প্রচারসামগ্রী দেশের বিভিন্ন এলাকায়, বিশেষ করে গোপালগঞ্জ ও কাশিয়ানীতে পাঠানো হয়।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

আইন দর্পণ

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

গুলশানের মিছিলে নেতৃত্বে দেওয়া ধর্ষণের আসামি গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ২৪ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মো: গোলাম মোস্তফা 

কপিরাইট © ২০২৬ আইন দর্পণ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x