ঢাকা    বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩
আইন দর্পণ

ঘুষ দাবির অভিযোগে পুলিশ সদস্য প্রত্যাহার

| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

ঘুষ দাবির অভিযোগে পুলিশ সদস্য প্রত্যাহার
আল মামুন

ঘুষ দাবির অভিযোগে আল মামুন নামে ঢাকার ধামরাই থানার এক এএসআইকে প্রত্যাহার করা হয়েছে। তিন পিস ইয়াবাসহ এক ব্যক্তিকে আটকের পর তাঁর পরিবারের কাছে ঘুষ দাবির অভিযোগ ওঠে ওই এএসআইর বিরুদ্ধে। 

মঙ্গলবার প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেন ধামরাই থানার ওসি নাজমুল হুদা খান। তিনি বলেন, ওই পুলিশ সদস্যকে রাজারবাগ পুলিশ লাইন্সে বদলি করা হয়েছে। তবে কী অভিযোগে এই বদলি করা হয়েছে সে বিষয়ে বিস্তারিত জানাননি তিনি।

জানা গেছে, সম্প্রতি ধামরাইয়ের সানোড়া ইউনিয়নের দ্বিতীয় মহিষাশী এলাকার হান্নান মৃধা নামে এক ব্যক্তিকে তিন পিস ইয়াবাসহ আটক করেন ধামরাই থানার এএসআই আল মামুন।

হান্নান মৃধার পরিবারের অভিযোগ, আটকের পর হান্নান মৃধাকে ২০০ পিস ইয়াবাসহ আটক দেখিয়ে মামলায় ফাঁসানোর হুমকি দেন এএসআই আল মামুন। তাঁকে ছেড়ে দিতে তাঁর স্ত্রীর কাছে ৭০ হাজার টাকা দাবি করেন তিনি। একপর্যায়ে ১৫ হাজার টাকা দেওয়া হয় তাঁকে। তবে তিনি এরপর আরও ১৫ হাজার টাকা দাবি করেন। বিষয়টি সামাজিক মাধ্যমে প্রকাশ হয়ে যায়। এরই জেরে গত সোমবার রাতে এএসআই আল মামুনকে প্রত্যাহার করা হয়।

ধামরাই থানার ওসি নাজমুল হুদা খান জানান, তিনি এ বিষয়ে কোনো লিখিত আদেশ পাননি। মৌখিক নির্দেশনার ভিত্তিতে ওই পুলিশ সদস্যকে রাজারবাগ পুলিশ লাইন্সে পাঠিয়ে দিয়েছেন। তাঁকে ক্লোজড করা হয়েছে, নাকি সাময়িক বরখাস্ত করা হয়েছে, তা আদেশ পেলে বুঝতে পারবেন। অভিযোগের বিষয়টিও তাঁকে স্পষ্ট করে জানানো হয়নি।

বিষয় : এএসআই ঘুষ

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

আইন দর্পণ

বুধবার, ২১ অক্টোবর ২০২৬

ঘুষ দাবির অভিযোগে পুলিশ সদস্য প্রত্যাহার

প্রকাশের তারিখ : ২০ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মো: গোলাম মোস্তফা 

কপিরাইট © ২০২৬ আইন দর্পণ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x