ঢাকা    বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
আইন দর্পণ

সচিবালয়ে ৬ নম্বর ভবনের দ্বিতীয় তলায় অগ্নিকাণ্ড

| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

সচিবালয়ে ৬ নম্বর ভবনের দ্বিতীয় তলায় অগ্নিকাণ্ড
বাংলাদেশ সচিবালয়ফাইল ছবি: প্রথম আলো

প্রশাসনের প্রাণকেন্দ্র বাংলাদেশ সচিবালয়ের ৬ নম্বর ভবনে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অল্প সময়ের মধ্যেই আগুন নেভানো গেছে। এতে ক্ষয়ক্ষতির বিষয়ে জানা যায়নি।

মঙ্গলবার সন্ধ্যা ৬টা ৪২ মিনিটে সচিবালয়ে আগুন লাগার ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের কর্তব্যরত কর্মকর্তা রোজিনা আক্তার। তিনি প্রথম আলোকে বলেন, সচিবালয়ের ৬ নম্বর ভবনের দ্বিতীয় তলার বাথরুমের ওপরের ছাদের অংশে আগুন লাগে। খবর পেয়ে সচিবালয়ের ভেতরে থাকা ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে যান। তবে পৌঁছানোর আগেই আগুন নিভে যায়।

রোজিনা আক্তার বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

এর আগে ২০২৪ সালের ২৬ ডিসেম্বর গভীর রাতে সচিবালয়ে আগুন লাগে। ৭ নম্বর ভবনের ষষ্ঠ তলা থেকে প্রথম আগুনের সূত্রপাত। ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিটের টানা ছয় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। সেই আগুনে ভবনটির চারটি তলায় অবস্থিত স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়; সড়ক পরিবহন ও সেতু, ডাক ও টেলিযোগাযোগ, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের নথিপত্র, কম্পিউটার ও আসবাব পুড়ে ছাই হয়ে যায়। দেয়াল ও মেঝেতেও বড় ক্ষতি হয়। আগুন নেভাতে গিয়ে ট্রাকচাপায় মো. সোহানুর জামান নামে ফায়ার সার্ভিসের এক সদস্য নিহত হন।

সে সময় অগ্নিকাণ্ডের এই ঘটনার কারণ বের করতে গঠিত কমিটির প্রতিবেদনে বলা হয়, ভয়াবহ আগুনের সূত্রপাত হয় বৈদ্যুতিক স্পার্ক (স্ফুলিঙ্গ) থেকে। সাধারণত সকেট-প্লাগে লুজ কানেকশন (দুর্বল সংযোগ), কেবলে ত্রুটিপূর্ণ সংযোগ ইত্যাদি কারণে বৈদ্যুতিক স্পার্ক হয়ে থাকে। এ ঘটনায় কোনো বিস্ফোরকের উপস্থিতি শনাক্ত করা যায়নি।

বিষয় : ঢাকা বাংলাদেশ সচিবালয় আগুন ফায়ার সার্ভিস অগ্নিকাণ্ড

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

আইন দর্পণ

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

সচিবালয়ে ৬ নম্বর ভবনের দ্বিতীয় তলায় অগ্নিকাণ্ড

প্রকাশের তারিখ : ১৪ অক্টোবর ২০২৬

featured Image

প্রশাসনের প্রাণকেন্দ্র বাংলাদেশ সচিবালয়ের ৬ নম্বর ভবনে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অল্প সময়ের মধ্যেই আগুন নেভানো গেছে। এতে ক্ষয়ক্ষতির বিষয়ে জানা যায়নি।

মঙ্গলবার সন্ধ্যা ৬টা ৪২ মিনিটে সচিবালয়ে আগুন লাগার ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের কর্তব্যরত কর্মকর্তা রোজিনা আক্তার। তিনি প্রথম আলোকে বলেন, সচিবালয়ের ৬ নম্বর ভবনের দ্বিতীয় তলার বাথরুমের ওপরের ছাদের অংশে আগুন লাগে। খবর পেয়ে সচিবালয়ের ভেতরে থাকা ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে যান। তবে পৌঁছানোর আগেই আগুন নিভে যায়।

রোজিনা আক্তার বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

এর আগে ২০২৪ সালের ২৬ ডিসেম্বর গভীর রাতে সচিবালয়ে আগুন লাগে। ৭ নম্বর ভবনের ষষ্ঠ তলা থেকে প্রথম আগুনের সূত্রপাত। ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিটের টানা ছয় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। সেই আগুনে ভবনটির চারটি তলায় অবস্থিত স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়; সড়ক পরিবহন ও সেতু, ডাক ও টেলিযোগাযোগ, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের নথিপত্র, কম্পিউটার ও আসবাব পুড়ে ছাই হয়ে যায়। দেয়াল ও মেঝেতেও বড় ক্ষতি হয়। আগুন নেভাতে গিয়ে ট্রাকচাপায় মো. সোহানুর জামান নামে ফায়ার সার্ভিসের এক সদস্য নিহত হন।

সে সময় অগ্নিকাণ্ডের এই ঘটনার কারণ বের করতে গঠিত কমিটির প্রতিবেদনে বলা হয়, ভয়াবহ আগুনের সূত্রপাত হয় বৈদ্যুতিক স্পার্ক (স্ফুলিঙ্গ) থেকে। সাধারণত সকেট-প্লাগে লুজ কানেকশন (দুর্বল সংযোগ), কেবলে ত্রুটিপূর্ণ সংযোগ ইত্যাদি কারণে বৈদ্যুতিক স্পার্ক হয়ে থাকে। এ ঘটনায় কোনো বিস্ফোরকের উপস্থিতি শনাক্ত করা যায়নি।

আইন দর্পণ

সম্পাদক ও প্রকাশক: মো: গোলাম মোস্তফা 

কপিরাইট © ২০২৬ আইন দর্পণ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x