ঢাকা    বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
আইন দর্পণ

এক ব্যক্তিকে মারধরের ভিডিও ভাইরাল, পরে জানা গেল আটকের তথ্য

| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

এক ব্যক্তিকে মারধরের ভিডিও ভাইরাল, পরে জানা গেল আটকের তথ্য
ছবি- সংগৃহীত

রাজধানীর ফুটপাতে এক ব্যক্তিকে মারধর ও কান ধরে ওঠবস করানোর একটি ভিডিও ভাইরাল হয়েছে। দুই পুলিশ সদস্যের উপস্থিতিতে এভাবে মারধরের ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানারকম মন্তব্য করেছেন অনেকে। তবে পুলিশ বলছে, এক তরুণীর শ্লীলতাহানির অভিযোগে জনরোষের মুখে পড়েন ওই ব্যক্তি। পরে তাকে আটক করে পুলিশ।

ভাইরাল ভিডিওতে দেখা যায়, এক যুবক রাগ ও ক্ষোভের সঙ্গে গালাগাল করতে করতে ওই ব্যক্তিকে থাপ্পড় ও লাথি মারছেন। এ সময় আশপাশে ভিড় করেন পথচারীরা। তাদের কেউ কেউ ঘটনাটি দেখছেন, আবার কেউ কেউ মোবাইল ফোনে ভিডিও করছেন। 

ধানমন্ডি থানার এএসআই মামুন ভূঁইয়া সাংবাদিকদের বলেন, সোমবার দুপুরে ধানমন্ডি সাতমসজিদ রোডে অবস্থিত বাংলাদেশ আই হসপিটালের উল্টো দিকে এ ঘটনা ঘটে। জাতীয় জরুরি সেবা ‘৯৯৯’ নম্বরে কল পেয়ে তিনি ঘটনাস্থলে যান। এরপর শহীদ আবদুল্লাহ আল মাসুদ রানা নামে ওই ব্যক্তিকে আটক করা হয়। পরে তাকে ডিএমপির রমনা জোনের স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের কাছে নেওয়া হয়। এ সময় ম্যাজিস্ট্রেট ইমরান আহমেদ অভিযুক্তকে এক মাসের সাজা দিয়ে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠান।

বিষয় : আটক

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

আইন দর্পণ

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

এক ব্যক্তিকে মারধরের ভিডিও ভাইরাল, পরে জানা গেল আটকের তথ্য

প্রকাশের তারিখ : ১৪ অক্টোবর ২০২৬

featured Image

রাজধানীর ফুটপাতে এক ব্যক্তিকে মারধর ও কান ধরে ওঠবস করানোর একটি ভিডিও ভাইরাল হয়েছে। দুই পুলিশ সদস্যের উপস্থিতিতে এভাবে মারধরের ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানারকম মন্তব্য করেছেন অনেকে। তবে পুলিশ বলছে, এক তরুণীর শ্লীলতাহানির অভিযোগে জনরোষের মুখে পড়েন ওই ব্যক্তি। পরে তাকে আটক করে পুলিশ।

ভাইরাল ভিডিওতে দেখা যায়, এক যুবক রাগ ও ক্ষোভের সঙ্গে গালাগাল করতে করতে ওই ব্যক্তিকে থাপ্পড় ও লাথি মারছেন। এ সময় আশপাশে ভিড় করেন পথচারীরা। তাদের কেউ কেউ ঘটনাটি দেখছেন, আবার কেউ কেউ মোবাইল ফোনে ভিডিও করছেন। 

ধানমন্ডি থানার এএসআই মামুন ভূঁইয়া সাংবাদিকদের বলেন, সোমবার দুপুরে ধানমন্ডি সাতমসজিদ রোডে অবস্থিত বাংলাদেশ আই হসপিটালের উল্টো দিকে এ ঘটনা ঘটে। জাতীয় জরুরি সেবা ‘৯৯৯’ নম্বরে কল পেয়ে তিনি ঘটনাস্থলে যান। এরপর শহীদ আবদুল্লাহ আল মাসুদ রানা নামে ওই ব্যক্তিকে আটক করা হয়। পরে তাকে ডিএমপির রমনা জোনের স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের কাছে নেওয়া হয়। এ সময় ম্যাজিস্ট্রেট ইমরান আহমেদ অভিযুক্তকে এক মাসের সাজা দিয়ে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠান।

আইন দর্পণ

সম্পাদক ও প্রকাশক: মো: গোলাম মোস্তফা 

কপিরাইট © ২০২৬ আইন দর্পণ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x