ঢাকা    শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩
আইন দর্পণ

চাঁদপুরে শিশু ধর্ষণ মামলায় ইউনিয়ন বিএনপি নেতা গ্রেপ্তার

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় ১২ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে করা মামলায় লুৎফর রহমান কাজী (৭০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার রাতে উপজেলার পয়ালী বাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার লুৎফর রহমান কাজী উপজেলার নারায়ণপুর ইউনিয়নের মনিগাঁও গ্রামের মৃত ওহাব আলী কাজীর ছেলে। তিনি নারায়ণপুর ইউনিয়ন বিএনপির দপ্তর সম্পাদক এবং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি বলে জানা গেছে।

পুলিশ ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, পয়ালী গ্রামের ওই শিশুর মা প্রতিদিন মনিগাঁও গ্রামে লুৎফর রহমানের বাড়িতে গাভির দুধ পৌঁছে দিতেন। গত বুধবার (১১ নভেম্বর) বেলা দুইটার দিকে সাংসারিক কাজে ব্যস্ত থাকায় তিনি নিজের মেয়েকে দুধ দিতে পাঠান। এ সময় বাড়িতে অন্য কেউ না থাকার সুযোগে লুৎফর রহমান শিশুটিকে ঘরের ভেতরে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন বলে অভিযোগ ওঠে। ঘটনার পর শিশুটির হাতে ১০০ টাকা দিয়ে তাঁকে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়।

ভুক্তভোগী শিশুটি বাড়িতে ফিরে তার মাকে পুরো ঘটনা জানায়। বিষয়টি জানার পর পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দাদের অবহিত করে ওই দিন রাতেই মতলব দক্ষিণ থানায় মামলা করেন শিশুটির মা।

ভুক্তভোগী শিশুর মা বলেন, ‘দীর্ঘদিন ধরে ওই বাড়িতে দুধ দিয়ে আসছি। ঘটনার দিন ব্যস্ততার কারণে মেয়েকে পাঠিয়েছিলাম। বাড়িতে কেউ না থাকার সুযোগে আমার মেয়ের সর্বনাশ করা হয়েছে। আমি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও আসামির সর্বোচ্চ শাস্তি দাবি করছি।’

এদিকে স্থানীয় কয়েকজন বাসিন্দা জানিয়েছেন, অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে আগেও নারীসংক্রান্ত বিভিন্ন অসদাচরণের অভিযোগ উঠেছিল।

মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হাফিজুর রহমান মানিক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ভুক্তভোগী শিশুর মায়ের করা ধর্ষণ মামলায় লুৎফর রহমান কাজীকে গ্রেপ্তার করা হয়েছে। ভুক্তভোগী শিশুটিকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। গ্রেপ্তার আসামিকে চাঁদপুর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

আইন দর্পণ

শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬

চাঁদপুরে শিশু ধর্ষণ মামলায় ইউনিয়ন বিএনপি নেতা গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ১৩ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মো: গোলাম মোস্তফা 

কপিরাইট © ২০২৬ আইন দর্পণ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x