ঢাকা    মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩
আইন দর্পণ

রাজধানীতে অর্ধশতাধিক ককটেল বিস্ফোরণ, বিভিন্ন জেলায় বাসে আগুন - ১০ মাসে ২ হাজার ৯৩৯টি হত্যাকাণ্ড, প্রতিদিন গড়ে প্রায় ১০টি খুন - ৯ মাসে রাজনৈতিক সহিংসতায় নিহত ১২০, পুলিশের ওপর হামলায় ৪৪০ মামলা - নিরাপত্তা জোরদারে রাজধানীতে ২৫০টির বেশি চেকপোস্ট স্থাপন।

দেশজুড়ে নাশকতা-সহিংসতা, জননিরাপত্তা নিয়ে উদ্বেগ

দেশজুড়ে একের পর এক নাশকতা, ককটেল বিস্ফোরণ, যানবাহনে অগ্নিসংযোগ ও সহিংস অপরাধের ঘটনায় জনমনে তীব্র আতঙ্ক বিরাজ করছে। রাজধানী ঢাকাসহ বিভিন্ন জেলায় থানা, পুলিশি স্থাপনা, শিক্ষাপ্রতিষ্ঠান, আদালত ও গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনা লক্ষ্য করে ধারাবাহিক হামলার ঘটনা ঘটছে। একই সঙ্গে খুন, ছিনতাই, ডাকাতি, চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘাতময় পরিস্থিতি জননিরাপত্তাকে চরম উদ্বেগের মুখে ঠেলে দিয়েছে।

পুলিশ সদর দফতরের পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের প্রথম ১০ মাসে দেশে ২ হাজার ৯৩৯টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। অন্যদিকে মানবাধিকার সংগঠন ‘অধিকার’-এর হিসাবে, জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত রাজনৈতিক সহিংসতায় নিহত হয়েছেন ১২০ জন। খোদ পুলিশের ওপর হামলার ঘটনায় নয় মাসে মামলা হয়েছে ৪৪০টি।

সাম্প্রতিক সময়ে সবচেয়ে উদ্বেগজনক পরিস্থিতি তৈরি হয়েছে রাজধানীতে। গত কয়েক দিনে ঢাকায় অর্ধশতাধিক ককটেল বিস্ফোরণ এবং অন্তত আটটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বিশেষ করে গত ৯ নভেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, আদালত প্রাঙ্গণ ও মেট্রোরেল স্টেশনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনা নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থাকে নতুন করে প্রশ্নের মুখে ফেলেছে। উদ্ভূত পরিস্থিতিতে রাজধানীর গুরুত্বপূর্ণ সড়ক, মোড় ও প্রবেশপথে ২৫০টির বেশি অস্থায়ী চেকপোস্ট বসিয়ে তল্লাশি অভিযান জোরদার করেছে পুলিশ।

রাজধানীজুড়ে ধারাবাহিক বিস্ফোরণ ও অগ্নিসংযোগ

গত ৬ নভেম্বর থেকে রাজধানীর আদাবর, শাহবাগ, খিলগাঁও, বিমানবন্দর, কালশী, যাত্রাবাড়ী, মালিবাগ ও মিরপুরসহ বিভিন্ন এলাকায় ধারাবাহিকভাবে ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি, সিনেট ও প্রশাসনিক ভবনসংলগ্ন এলাকা এবং ক্যাম্পাসের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরিত হয়। এ ছাড়া মালিবাগে সিআইডি কার্যালয়ের সামনে, আদাবর থানার সামনে, রাজারবাগ পুলিশ লাইনসের প্রবেশপথ, শাহবাগে পুলিশের টহল গাড়ি এবং বনানীর সেতু ভবন লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা।

গত ৮ নভেম্বর মালিবাগ, পল্লবী ও মিরপুরের সনি সিনেমা হলের সামনে চলন্ত প্রাইভেট কার লক্ষ্য করে ককটেল হামলা চালানো হয়। পরদিন ৯ নভেম্বর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। ওই দিন সন্ধ্যায় ফার্মগেট মেট্রোরেল স্টেশনের নিচে লাভলী পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়া হয়। বাসের ধোঁয়া স্টেশনে ঢুকে পড়লে স্বয়ংক্রিয় অগ্নিনির্বাপণ সতর্কসংকেত বেজে ওঠে এবং যাত্রীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। একই দিনে পোস্তগোলা ব্রিজ এলাকায় গ্যাস সিলিন্ডার ও সোফাবাহী একটি ভ্যানে আগুন দেওয়া হয় এবং মিরপুরে চলন্ত গাড়ি লক্ষ্য করে বিস্ফোরণ ঘটানো হয়।

এ ছাড়া ৯ নভেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় গেট, সিএমএম আদালত প্রাঙ্গণ, শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয়, ওয়ার্ল্ড ইউনিভার্সিটি ও সাউথইস্ট ইউনিভার্সিটি এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। টিএসসি এলাকায় বিস্ফোরণের পর শিক্ষার্থীরা সন্দেহভাজন একজনকে আটক করে পুলিশে সোপর্দ করেন। সিএমএম আদালত প্রাঙ্গণ থেকেও দুজনকে আটক করা হয়।

ঢাকার বাইরেও গণপরিবহনে আগুন

রাজধানীর গণ্ডি পেরিয়ে বিভিন্ন জেলাতেও গণপরিবহনে অগ্নিসংযোগের ঘটনা ছড়িয়ে পড়েছে। ৯ নভেম্বর ভোরে সাভারের গেন্ডা ও বলিয়ারপুর এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কের পাশে পার্কিং করে রাখা ইতিহাস পরিবহন ও একটি পোশাকশ্রমিক পরিবহনের বাসে আগুন দেওয়া হয়। একই মহাসড়কে সাভার পরিবহনের আরেকটি বাসে এবং ধামরাইয়ের শরীফবাগ এলাকায় আফাজ উদ্দিন কলেজের সামনে ডি-লিংক পরিবহনের একটি বাসে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা।

এদিকে গাজীপুরের কালিয়াকৈরের চন্দ্রা এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে আজমেরী পরিবহনের দুটি বাসে দফায় দফায় আগুন দেওয়া হয়। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ছাড়া নারায়ণগঞ্জের রূপগঞ্জ ও বরগুনায় পার্কিং করে রাখা বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। রূপগঞ্জে অগ্নিসংযোগের পাশাপাশি গুলিবর্ষণের ঘটনাও ঘটে। এসব ঘটনায় দূরপাল্লার পরিবহন চলাচল ও সাধারণ যাত্রীদের নিরাপত্তা নিয়ে চরম শঙ্কা তৈরি হয়েছে।

১০ মাসে প্রায় ৩ হাজার হত্যাকাণ্ড, বাড়ছে অপরাধ

নাশকতা ও অগ্নিসংযোগের পাশাপাশি সারা দেশে খুন, ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘাতের ঘটনা ঘটছে। পুলিশ সদর দফতরের পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের প্রথম ১০ মাসে দেশে ২ হাজার ৯৩৯টি হত্যার মামলা হয়েছে। এর মধ্যে জানুয়ারিতে ২৮৭টি, ফেব্রুয়ারিতে ২৫০টি, মার্চে ৩১৭টি, এপ্রিলে ২৮৮টি, মে মাসে ৩১০টি, জুনে ৩২৬টি, জুলাইয়ে ২৯৮টি, আগস্টে ২৮৬টি, সেপ্টেম্বরে ২৯৭টি এবং অক্টোবরে ২৮০টি হত্যাকাণ্ড নথিভুক্ত হয়েছে। অর্থাৎ প্রতি মাসে গড়ে প্রায় ৩০০টি এবং প্রতিদিন গড়ে প্রায় ১০টি করে হত্যাকাণ্ডের ঘটনা ঘটছে।

পুলিশের সেপ্টেম্বর মাসের অপরাধ পরিসংখ্যান বিশ্লেষণ করলে দেখা যায়, মাত্র এক মাসে দেশে ডাকাতির ২৮টি, দস্যুতার ১৫৩টি, দাঙ্গার দুটি, নারী ও শিশু নির্যাতনের ২ হাজার ১১৩টি, অপহরণের ৭৮টি, সিঁধেল চুরির ২৮১টি এবং সাধারণ চুরির ১০২টি ঘটনা নথিভুক্ত হয়েছে। একই মাসে ১৬০টি অবৈধ অস্ত্র ও ৩০টি বিস্ফোরক উদ্ধার করা হয়। এ ছাড়া মাদক উদ্ধারে ৭ হাজার ১০১টি এবং চোরাচালান পণ্য জব্দের ঘটনায় ২৪৩টি মামলা হয়েছে।

রাজনৈতিক সহিংসতায় নিহত ১২০, আঞ্চলিক অস্থিরতা

মানবাধিকার সংগঠন অধিকারের তথ্যমতে, চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত নয় মাসে রাজনৈতিক সহিংসতায় ১২০ জন প্রাণ হারিয়েছেন। এর মধ্যে জানুয়ারিতে ১০, ফেব্রুয়ারিতে আট, মার্চে ২০, এপ্রিলে ১৫, মে মাসে ১০, জুনে ১৯, জুলাইয়ে ১০, আগস্টে নয় এবং সেপ্টেম্বরে আটজন নিহত হন। একই সময়ে নির্যাতনে ছয়জন, পিটুনিতে দুজন ও গুলিতে দুজনসহ আরও বেশ কয়েকজনের মৃত্যুর তথ্য জানিয়েছে সংস্থাটি।
আঞ্চলিক অপরাধের চিত্রও উদ্বেগজনক। পুলিশ সূত্রে জানা গেছে, জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত খুলনা মহানগর ও জেলায় ৭৫টি হত্যাকাণ্ড ঘটেছে। এর মধ্যে কেবল খুলনা মহানগরীতেই দুর্বৃত্তদের হাতে নারীসহ ৩৭ জন নিহত হয়েছেন, যাদের অধিকাংশই তরুণ। আধিপত্য বিস্তার, রাজনৈতিক বিরোধ ও কিশোর গ্যাংয়ের তৎপরতাকে এসব হত্যাকাণ্ডের মূল কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
অন্যদিকে, গত ৬ নভেম্বর রাতে নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় আবুল কালাম নামে এক পুলিশ সদস্যকে নির্জন স্থানে ডেকে নিয়ে হাত-পা ভেঙে দেওয়ার পাশাপাশি পায়ের রগ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে মাদক কারবারিদের বিরুদ্ধে।

লক্ষ্যবস্তু পুলিশও: ৯ মাসে ৪৪০ মামলা

থানার সামনে বিস্ফোরণ, টহল গাড়িতে হামলা এবং দায়িত্ব পালনরত সদস্যদের ওপর আক্রমণের ঘটনায় খোদ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠেছে। এর আগে আসামি গ্রেপ্তার করতে গিয়ে হামলার শিকার হওয়া, আসামি ছিনিয়ে নেওয়া এবং সরকারি অস্ত্র লুটের ঘটনাও ঘটেছে। পুলিশ সদর দফতরের তথ্য অনুযায়ী, চলতি বছরের প্রথম নয় মাসে সারা দেশে পুলিশের ওপর হামলার ঘটনায় ৪৪০টি মামলা হয়েছে।

সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে পুলিশের অতিরিক্ত আইজিপি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) আহসান হাবীব পলাশ বলেন, ‘ঘটনাগুলো অস্বীকার করার সুযোগ নেই। তবে এসবের কারণে সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বড় ধরনের সংকটের মুখে পড়েছে বলে মনে করি না। ঘটনা ঘটছে, জড়িতরা ধরাও পড়ছে। এরপরও কেউ কেউ বেপরোয়া আচরণ করছে এবং উদ্দেশ্যপ্রণোদিতভাবে এসব ঘটাচ্ছে। তবে এখনও পর্যন্ত একে বড় ধরনের বিপদসংকেত বলে মনে হচ্ছে না।’

পুলিশকে লক্ষ্য করে হামলার কারণ জানতে চাইলে তিনি বলেন, ‘হামলাকারীরা হয়তো পুলিশকে দুর্বল মনে করছে। তারা ভাবতে পারে, এ ধরনের হামলার মাধ্যমে পুলিশের মনোবল ভেঙে দেওয়া যাবে। এর বাইরে নির্দিষ্ট কোনো কারণ আমার জানা নেই।’ তবে চলমান অস্থিরতার পেছনে রাজনৈতিক সংশ্লিষ্টতা বা বিশেষ কোনো যোগসূত্র রয়েছে কি না, সে বিষয়ে মন্তব্য করতে রাজি হননি পুলিশের এই শীর্ষ কর্মকর্তা।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

আইন দর্পণ

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

দেশজুড়ে নাশকতা-সহিংসতা, জননিরাপত্তা নিয়ে উদ্বেগ

প্রকাশের তারিখ : ১০ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মো: গোলাম মোস্তফা 

কপিরাইট © ২০২৬ আইন দর্পণ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x