ঢাকা    বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩
আইন দর্পণ

ব্যবসায়ীকে কুপিয়ে টাকা ছিনতাই

| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

ব্যবসায়ীকে কুপিয়ে টাকা ছিনতাই

চট্টগ্রামের পটিয়ায় বাড়ি ফেরার পথে মো. ফোরকান (২৯) নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে ৫৭ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। হামলায় ওই ব্যবসায়ীর মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়েছেন। বর্তমানে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন। 

মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে পটিয়া পৌর সদরের ইন্দ্রপুল এলাকায় এ ঘটনা ঘটে। আহত ফোরকান উপজেলার জঙ্গলখাইন ইউনিয়নের নাইখাইন গ্রামের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা হাফেজ মো. আবু জাফরের ছেলে। তিনি পৌর সদরের মুন্সেফ বাজার এলাকায় একটি মুদিদোকানের মালিক।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো গত মঙ্গলবার রাতে দোকান বন্ধ করে বাইসাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলেন ফোরকান। রাত ১২টার দিকে ইন্দ্রপুল এলাকায় পৌঁছালে চার থেকে পাঁচজনের একদল অজ্ঞাত পরিচয় যুবক তার পথরোধ করে। এক পর্যায়ে তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে দুর্বৃত্তরা। এতে ফোরকানের মাথা ও শরীরে গভীর ক্ষত সৃষ্টি হয়। পরে তার কাছে থাকা বিক্রির ৫৭ হাজার টাকা ছিনিয়ে নিয়ে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে চমেক হাসপাতালে পাঠানো হয়।

আহত ফোরকানের আত্মীয় মোহাম্মদ তানভীর বলেন, এটি পূর্বশত্রুতার জেরে ঘটানো হয়েছে নাকি এটি নিছক ছিনতাইয়ের ঘটনা, তা সুষ্ঠু তদন্তের মাধ্যমে বের করা প্রয়োজন।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক বলেন, হামলার বিষয়টি ভুক্তভোগীর পরিবার পুলিশকে অবহিত করেছে। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিষয় : ছিনতাই

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

আইন দর্পণ

বুধবার, ১১ নভেম্বর ২০২৬

ব্যবসায়ীকে কুপিয়ে টাকা ছিনতাই

প্রকাশের তারিখ : ১১ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মো: গোলাম মোস্তফা 

কপিরাইট © ২০২৬ আইন দর্পণ । সর্বস্বত্ব সংরক্ষিত
ব্যবসায়ীকে কুপিয়ে টাকা ছিনতাই
0:00 0:00
1.0x