ঢাকা    শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩
আইন দর্পণ

নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা

| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা

নেত্রকোনার দুর্গাপুরে দুর্বৃত্তদের গুলিতে সাংবাদিক লুৎফুজ্জামান ফকির নিহত হয়েছেন। গত রাতে দুর্গাপুরের বিরিশিরি ইউনিয়নের উৎরাইল তেলঞ্জি এলাকায় দ্বিতীয় স্ত্রীর বাড়ির সামনের চায়ের দোকানের মোড়ে এ ঘটনা ঘটে। লুৎফুজ্জামান ফকিরের বাড়ি পাশের কলমাকান্দা উপজেলায়। দুর্গাপুর থানার ওসি খন্দকার শাকের আহমেদ সত্যতা নিশ্চিত করে জানান, ওই এলাকার একটি টং দোকানে চা খেতে আসেন লুৎফুজ্জামান ফকির। সেখানে তিনি গুলিবিদ্ধ হন। স্থানীয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওসি আরও জানান, আইনি প্রক্রিয়া চলমান। জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য লাশ নেত্রকোনা মর্গে পাঠানো হবে। স্থানীয় সূত্র ও দোকান মালিক রবিন রাংসা জানান, রাতে দোকানে চা খাচ্ছিলেন লুৎফুজ্জামান ফকির। একপর্যায়ে আরও দুজন সেখানে আসে। তারা দোকানে মোবাইল ফোন ফেলে চলে গিয়ে পুনরায় এসে ফোন নিয়ে যাওয়ার পথে পরপর কয়েকটি গুলি ছুড়ে পালিয়ে যায়। পরে শ্বশুরবাড়ির লোকজন ও স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাকিবুল হাসান তাঁকে মৃত ঘোষণা করেন।

বিষয় : হত্যা গুলি নেত্রকোনা সাংবাদিক

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

আইন দর্পণ

শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা

প্রকাশের তারিখ : ১৬ অক্টোবর ২০২৬

featured Image

নেত্রকোনার দুর্গাপুরে দুর্বৃত্তদের গুলিতে সাংবাদিক লুৎফুজ্জামান ফকির নিহত হয়েছেন। গত রাতে দুর্গাপুরের বিরিশিরি ইউনিয়নের উৎরাইল তেলঞ্জি এলাকায় দ্বিতীয় স্ত্রীর বাড়ির সামনের চায়ের দোকানের মোড়ে এ ঘটনা ঘটে। লুৎফুজ্জামান ফকিরের বাড়ি পাশের কলমাকান্দা উপজেলায়। দুর্গাপুর থানার ওসি খন্দকার শাকের আহমেদ সত্যতা নিশ্চিত করে জানান, ওই এলাকার একটি টং দোকানে চা খেতে আসেন লুৎফুজ্জামান ফকির। সেখানে তিনি গুলিবিদ্ধ হন। স্থানীয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওসি আরও জানান, আইনি প্রক্রিয়া চলমান। জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য লাশ নেত্রকোনা মর্গে পাঠানো হবে। স্থানীয় সূত্র ও দোকান মালিক রবিন রাংসা জানান, রাতে দোকানে চা খাচ্ছিলেন লুৎফুজ্জামান ফকির। একপর্যায়ে আরও দুজন সেখানে আসে। তারা দোকানে মোবাইল ফোন ফেলে চলে গিয়ে পুনরায় এসে ফোন নিয়ে যাওয়ার পথে পরপর কয়েকটি গুলি ছুড়ে পালিয়ে যায়। পরে শ্বশুরবাড়ির লোকজন ও স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাকিবুল হাসান তাঁকে মৃত ঘোষণা করেন।

আইন দর্পণ

সম্পাদক ও প্রকাশক: মো: গোলাম মোস্তফা 

কপিরাইট © ২০২৬ আইন দর্পণ । সর্বস্বত্ব সংরক্ষিত
নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা
0:00 0:00
1.0x