ঢাকা    রোববার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩
আইন দর্পণ

ভারতীয় উড়োজাহাজে আকাশসীমা নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ালো পাকিস্তান

| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

ভারতীয় উড়োজাহাজে আকাশসীমা নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ালো পাকিস্তান
এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজের প্রতীকী ছবি: এনডিটিভি

ভারতীয় উড়োজাহাজের জন্য নিজেদের আকাশসীমা ব্যবহারের ওপর নিষেধাজ্ঞার মেয়াদ আরও এক মাস বাড়িয়েছে পাকিস্তান। ভারতের বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া (পিটিআই) জানিয়েছে, আগামী ২৪ নভেম্বর স্থানীয় সময় ভোর ৪টা ৫৯ মিনিট পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।

পাকিস্তান বিমানবন্দর কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ভারত নিবন্ধিত, ভারতীয় বিমানসংস্থা দ্বারা পরিচালিত বা ইজারাকৃত যেকোনও বেসামরিক বিমান এবং সামরিক ফ্লাইটের ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা প্রযোজ্য। পাকিস্তান সিভিল অ্যাভিয়েশন অথরিটির অধীন করাচি ও লাহোর উভয় ফ্লাইট ইনফরমেশন অঞ্চলেই এই সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানিয়েছে জিও নিউজ।

২০২৫ সালের এপ্রিলে জম্মু ও কাশ্মীরের পহেলগামে সন্ত্রাসী হামলার পর দুদেশের মধ্যে সম্পর্কের চরম অবনতি ঘটে। ওই হামলায় পাকিস্তানের জড়িত থাকার অভিযোগ তোলে ভারত, যা ইসলামাবাদ অস্বীকার করে। এই উত্তেজনার জের ধরে ২০২৫ সালের ২৩ এপ্রিল প্রথমবার ভারতের ওপর এই আকাশসীমা নিষেধাজ্ঞা জারি করে পাকিস্তান। জবাবে ওই বছরের ৩০ এপ্রিল পাকিস্তানি বিমানসংস্থাগুলোর জন্য নিজেদের আকাশসীমা বন্ধ করে দেয় ভারত।

এর আগেও ১৯৯৯ সালের কারগিল যুদ্ধ এবং ২০১৯ সালের পুলওয়ামা সংকটের সময় পাকিস্তান ভারতীয় বিমান চলাচলে সাময়িক নিষেধাজ্ঞা দিয়েছিল। দীর্ঘমেয়াদি এই পাল্টাপাল্টি নিষেধাজ্ঞার ফলে আন্তর্জাতিক পথ ঘুরে চলায় এয়ারলাইনসগুলোর পরিচালনা ব্যয় ও ফ্লাইট সময় বৃদ্ধি পাচ্ছে। নতুন এই ঘোষণার ফলে আগামী ২৪ নভেম্বর পর্যন্ত পাকিস্তানের আকাশসীমা ভারতীয় বিমানের জন্য পুরোপুরি বন্ধই থাকছে।

সূত্র: ইন্ডিয়া টুডে

বিষয় : ভারত পাকিস্তান এশিয়া দক্ষিণ এশিয়া বিশ্ব সংবাদ

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

আইন দর্পণ

রোববার, ১৮ অক্টোবর ২০২৬

ভারতীয় উড়োজাহাজে আকাশসীমা নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ালো পাকিস্তান

প্রকাশের তারিখ : ১৮ অক্টোবর ২০২৬

featured Image

ভারতীয় উড়োজাহাজের জন্য নিজেদের আকাশসীমা ব্যবহারের ওপর নিষেধাজ্ঞার মেয়াদ আরও এক মাস বাড়িয়েছে পাকিস্তান। ভারতের বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া (পিটিআই) জানিয়েছে, আগামী ২৪ নভেম্বর স্থানীয় সময় ভোর ৪টা ৫৯ মিনিট পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।

পাকিস্তান বিমানবন্দর কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ভারত নিবন্ধিত, ভারতীয় বিমানসংস্থা দ্বারা পরিচালিত বা ইজারাকৃত যেকোনও বেসামরিক বিমান এবং সামরিক ফ্লাইটের ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা প্রযোজ্য। পাকিস্তান সিভিল অ্যাভিয়েশন অথরিটির অধীন করাচি ও লাহোর উভয় ফ্লাইট ইনফরমেশন অঞ্চলেই এই সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানিয়েছে জিও নিউজ।

২০২৫ সালের এপ্রিলে জম্মু ও কাশ্মীরের পহেলগামে সন্ত্রাসী হামলার পর দুদেশের মধ্যে সম্পর্কের চরম অবনতি ঘটে। ওই হামলায় পাকিস্তানের জড়িত থাকার অভিযোগ তোলে ভারত, যা ইসলামাবাদ অস্বীকার করে। এই উত্তেজনার জের ধরে ২০২৫ সালের ২৩ এপ্রিল প্রথমবার ভারতের ওপর এই আকাশসীমা নিষেধাজ্ঞা জারি করে পাকিস্তান। জবাবে ওই বছরের ৩০ এপ্রিল পাকিস্তানি বিমানসংস্থাগুলোর জন্য নিজেদের আকাশসীমা বন্ধ করে দেয় ভারত।

এর আগেও ১৯৯৯ সালের কারগিল যুদ্ধ এবং ২০১৯ সালের পুলওয়ামা সংকটের সময় পাকিস্তান ভারতীয় বিমান চলাচলে সাময়িক নিষেধাজ্ঞা দিয়েছিল। দীর্ঘমেয়াদি এই পাল্টাপাল্টি নিষেধাজ্ঞার ফলে আন্তর্জাতিক পথ ঘুরে চলায় এয়ারলাইনসগুলোর পরিচালনা ব্যয় ও ফ্লাইট সময় বৃদ্ধি পাচ্ছে। নতুন এই ঘোষণার ফলে আগামী ২৪ নভেম্বর পর্যন্ত পাকিস্তানের আকাশসীমা ভারতীয় বিমানের জন্য পুরোপুরি বন্ধই থাকছে।

সূত্র: ইন্ডিয়া টুডে

আইন দর্পণ

সম্পাদক ও প্রকাশক: মো: গোলাম মোস্তফা 

কপিরাইট © ২০২৬ আইন দর্পণ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x