ঢাকা    বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩
আইন দর্পণ

চাঁদপুরে ইয়াবা ও মাদক সেবনের সরঞ্জামসহ আটক ১

| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

চাঁদপুরে ইয়াবা ও মাদক সেবনের সরঞ্জামসহ আটক ১

চাঁদপুর শহরের বড় স্টেশন রেলওয়ে কলোনীতে যৌথ অভিযান চালিয়ে আড়াই হাজার পিস ইয়াবা ট্যাবলেট, নগদ ৭০ হাজার টাকা ও মাদক সেবনের সরঞ্জামসহ মো. আব্দুর রহিম (৪৬) নামে এক চিহ্নিত মাদক কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। 

আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, রহিম দীর্ঘদিন ধরে একটি চক্রের মাধ্যমে মাদক কারবার চালিয়ে আসছিলেন।

বুধবার (৭ অক্টোবর) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে বড় স্টেশন রেলওয়ে কলোনী এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কোস্টগার্ড ও চাঁদপুর সদর মডেল থানা পুলিশ যৌথভাবে অভিযান পরিচালনা করে। এসময় আব্দুর রহিমকে আটক করা হয়।

আটক রহিম রেলওয়ে কলোনীর বাসিন্দা আবুল কালামের ছেলে। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, তার বিরুদ্ধে সদর মডেল থানায় ২০২১ ও ২০২৩ সালের মাদক আইনে মামলা চলমান রয়েছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মু. মিজানুর রহমান আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

বিষয় : আটক

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

আইন দর্পণ

বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

চাঁদপুরে ইয়াবা ও মাদক সেবনের সরঞ্জামসহ আটক ১

প্রকাশের তারিখ : ০৮ অক্টোবর ২০২৬

featured Image

চাঁদপুর শহরের বড় স্টেশন রেলওয়ে কলোনীতে যৌথ অভিযান চালিয়ে আড়াই হাজার পিস ইয়াবা ট্যাবলেট, নগদ ৭০ হাজার টাকা ও মাদক সেবনের সরঞ্জামসহ মো. আব্দুর রহিম (৪৬) নামে এক চিহ্নিত মাদক কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। 

আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, রহিম দীর্ঘদিন ধরে একটি চক্রের মাধ্যমে মাদক কারবার চালিয়ে আসছিলেন।

বুধবার (৭ অক্টোবর) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে বড় স্টেশন রেলওয়ে কলোনী এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কোস্টগার্ড ও চাঁদপুর সদর মডেল থানা পুলিশ যৌথভাবে অভিযান পরিচালনা করে। এসময় আব্দুর রহিমকে আটক করা হয়।

আটক রহিম রেলওয়ে কলোনীর বাসিন্দা আবুল কালামের ছেলে। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, তার বিরুদ্ধে সদর মডেল থানায় ২০২১ ও ২০২৩ সালের মাদক আইনে মামলা চলমান রয়েছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মু. মিজানুর রহমান আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

আইন দর্পণ

সম্পাদক ও প্রকাশক: মো: গোলাম মোস্তফা 

কপিরাইট © ২০২৬ আইন দর্পণ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x