ঢাকা    রোববার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩
আইন দর্পণ
Topic Ads 1
স্টিলের দরজায় হাত দিতেই প্রাণ গেল ২ বোনের

স্টিলের দরজায় হাত দিতেই প্রাণ গেল ২ বোনের

ময়মনসিংহের ভালুকায় বাড়ির স্টিলের দরজা খুলে বাইরে বের হওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই সহোদর বোনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেল ৪টার দিকে উপজেলার ডাকাতিয়া ইউনিয়নের কাতলামারী গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত দুই শিশু হলো- ওই গ্রামের শাহাবুদ্দিন মিয়ার মেয়ে ফাতেমা (৭) ও নাহিদা (৫)। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, বাড়িতে নতুন একটি ঘর নির্মাণ করা হয়েছিল। ওই ঘরে বৈদ্যুতিক সংযোগ দিতে পুরোনো ঘর থেকে বিদ্যুৎ নেওয়া হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সংযোগের তারে ত্রুটি থাকায় স্টিলের দরজায় বিদ্যুৎ ছড়িয়ে পড়ে। ঘটনার সময় দুই বোন ঘরের ভেতরে ছিল। দরজা খুলে বাইরে বের হওয়ার সময় তারা বিদ্যুৎস্পৃষ্ট হয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। দুর্ঘটনার সময় শিশু দুটির মা ঘাস কাটতে বাড়ির বাইরে ছিলেন। তাদের বাবা শাহাবুদ্দিনও কাজের জন্য বাড়ির বাইরে ছিলেন বলে জানা গেছে। দুই শিশুর এমন মর্মান্তিক মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ভালুকা মডেল থানার ওসি মোহাম্মদ জাহিদুল ইসলাম বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শিশুর মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

বিদ্যুৎস্পৃষ্টে দুই ভাইয়ের মৃত্যু, আহত ২

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার শানখলা ইউনিয়নের দক্ষিণ গোড়ামী (মির্জাপুর) গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আপন দুই সহোদর ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- দক্ষিণ গোড়ামী (মির্জাপুর) গ্রামের বাসিন্দা আব্দুল্লাহ মিয়া ও আজিদ মিয়া। তারা আপন দুই সহোদর ভাই। স্থানীয়রা জানান, কৃষি জমিতে কাজ করার সময় বিদ্যুৎ তার ছিড়ে জমিতে পরে। এসময় জমিতে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চারজন গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আব্দুল্লাহ মিয়া ও আজিদ মিয়াকে মৃত ঘোষণা করেন।  আহত অপর দুইজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। খবর পেয়ে চুনারুঘাট থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। মরদেহের সুরতহালসহ প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শুরু করেছে পুলিশ। দুর্ঘটনার প্রকৃত কারণ উদ্‌ঘাটনে তদন্ত চলছে বলে জানা গেছে। চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। মরদেহের আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে। ঘটনার কারণ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বিদ্যুৎস্পৃষ্টে দুই ভাইয়ের মৃত্যু, আহত ২