ঢাকা    মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
আইন দর্পণ
Topic Ads 1
পরকীয়া সন্দেহে স্ত্রীকে গলাকেটে হত্যা, ৯৯৯-এ ফোন করে স্বীকারোক্তি

পরকীয়া সন্দেহে স্ত্রীকে গলাকেটে হত্যা, ৯৯৯-এ ফোন করে স্বীকারোক্তি

নারায়ণগঞ্জের বন্দরে পরকীয়া সন্দেহ ও পারিবারিক কলহের জেরে সুফিয়া আক্তার নিশি নামে এক গৃহবধূকে গলাকেটে হত্যার অভিযোগ উঠেছে তাঁর স্বামী আব্দুল মান্নান মনির বিরুদ্ধে। আজ মঙ্গলবার ভোর চারটায় বন্দরের তিনগাঁও উত্তরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। হত্যার পর আব্দুল মান্নান মনি জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে পুলিশকে হত্যাকাণ্ডের কথা জানান। পুলিশ সূত্রে জানা যায়, পরকীয়া সন্দেহ ও পারিবারিক কলহের জেরে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া হতো। রাতে দুজনের কথা-কাটাকাটির একপর্যায়ে সুফিয়া ঘুমিয়ে পড়লে তাঁর গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ এবং গলাকেটে হত্যা করা হয় বলে অভিযোগ। বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জামাল উদ্দিন বলেন, পারিবারিক কলহের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত স্বামীকে থানা হেফাজতে রাখা হয়েছে। তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।