ঢাকা    সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩
আইন দর্পণ

ধানমন্ডিতে রোটনের জানাজায় অংশ নিতে আসা ব্যক্তিদের ওপর হামলা

| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

ধানমন্ডিতে রোটনের জানাজায় অংশ নিতে আসা ব্যক্তিদের ওপর হামলা
জানাজায় অংশ নিতে আসাদের ওপর হামলা

নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী রোটনের জানাজায় অংশ নিতে সমবেত হওয়া লোকদের ওপর হামলার ঘটনা ঘটেছে। রবিবার (১১ অক্টোবর) বিকালে রাজধানীর ধানমন্ডির তাকওয়া মসজিদ ও সংলগ্ন এলাকায় এমন ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকালে তাকওয়া মসজিদ প্রাঙ্গণে জানাজায় অংশ নিতে জড়ো হওয়াদের ওপর হামলা চালায় একদল লোক। এসময় কয়েকজন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। এ ছাড়ার ঘটনার পর সেখান থেকে চারজনকে আটক করার কথাও জানিয়েছে পুলিশ।

জানা যায়, কলকাতার একটি হাসপাতালে মৃত্যু হয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী রোটনের। আজ তার মরদেহ যশোরের বেনাপোল বন্দর দিয়ে দেশে আসে। পরে তার গ্রামের বাড়ি চট্টগ্রামে মরদেহ নেওয়ার আগে ঢাকায় ধানমন্ডির তাকওয়া মসজিদে জানাজা পড়ানোর কথা ছিল। 

এদিকে রোটনের জানাজার খবরে বেশ কয়েকজন নেতাকর্মী মসজিদসংলগ্ন এলাকায় জড়ো হন। মসজিদের আশপাশের এলাকা এবং ধানমন্ডি ঈদগাহ মাঠের চারপাশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়। 

এক পর্যায়ে তাকওয়া মসজিদের সামনে অবস্থানরত নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের ওপর হামলা করা হয়। এতে কয়েকজন রক্তাক্তও হন। পরে তাদের পুলিশে হস্তান্তর করা হয়। তবে এই হামলা কারা চালিয়েছেন, তা জানা যায়নি।

ধানমন্ডি থানার কর্তব্যরত অফিসার এসআই শামিম জানান, আমরা তিন থেকে চারজনকে নিয়ে আসছি। এখন জিজ্ঞাসাবাদ চলছে। গ্রেফতার দেখানো হবে কি না তা জানানো হবে

বিষয় : রাজধানী

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

আইন দর্পণ

সোমবার, ১২ অক্টোবর ২০২৬

ধানমন্ডিতে রোটনের জানাজায় অংশ নিতে আসা ব্যক্তিদের ওপর হামলা

প্রকাশের তারিখ : ১১ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মো: গোলাম মোস্তফা 

কপিরাইট © ২০২৬ আইন দর্পণ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x