ঢাকা    শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩
আইন দর্পণ

নিয়ন্ত্রণ হারিয়ে পুলিশের পিকআপ খাদে, পুলিশ-আসামিসহ আহত ৫

| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

নিয়ন্ত্রণ হারিয়ে পুলিশের পিকআপ খাদে, পুলিশ-আসামিসহ আহত ৫
খাদে পড়া পিকআপ

ব্রাহ্মণবাড়িয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে পুলিশের পিকআপ ভ্যান খাদে পড়ে পুলিশ ও আসামিসহ পাঁচজন আহত হয়েছেন। শুক্রবার বিকেলে জেলার বিজয়নগর উপজেলার মণিপুর এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

দুর্ঘটনায় আহতরা হলেন- কনস্টেবল মো. মোস্তফা (৩০), মো. জুম্মান (৩০) ও পিকআপের চালক নায়েক তোফায়েল আহমেদ (৪২)। এ সময় দুর্ঘটনায় আহত অপর দুজন হলেন- মাদক মামলায় রিমান্ডের আসামি মহন মিয়া (৪৫) এবং পারিবারিক মামলার আসামি রুজিনা বেগম (৩৫)। তাদের উভয়ের বাড়ি বিজয়নগর উপজেলায়।

অতিরিক্ত পুলিশ সুপার আরাফাতুল ইসলাম জানান, দুপুরে বিজয়নগর থানা থেকে দুজন আসামি নিয়ে পুলিশের একটি পিকআপ ভ্যান ব্রাহ্মণবাড়িয়া আদালতে যাচ্ছিল। পথিমধ্যে মণিপুর এলাকায় পিকআপ ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এ সময় এলাকাবাসী ও পুলিশ আহতদের দ্রুত উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়। আহতরা চিকিৎসাধীন রয়েছে। পুলিশ ঘটনাটি খতিয়ে দেখছে। 

বিষয় : পুলিশ ব্রাহ্মণবাড়িয়া

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

আইন দর্পণ

শনিবার, ১০ অক্টোবর ২০২৬

নিয়ন্ত্রণ হারিয়ে পুলিশের পিকআপ খাদে, পুলিশ-আসামিসহ আহত ৫

প্রকাশের তারিখ : ০৯ অক্টোবর ২০২৬

featured Image

ব্রাহ্মণবাড়িয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে পুলিশের পিকআপ ভ্যান খাদে পড়ে পুলিশ ও আসামিসহ পাঁচজন আহত হয়েছেন। শুক্রবার বিকেলে জেলার বিজয়নগর উপজেলার মণিপুর এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

দুর্ঘটনায় আহতরা হলেন- কনস্টেবল মো. মোস্তফা (৩০), মো. জুম্মান (৩০) ও পিকআপের চালক নায়েক তোফায়েল আহমেদ (৪২)। এ সময় দুর্ঘটনায় আহত অপর দুজন হলেন- মাদক মামলায় রিমান্ডের আসামি মহন মিয়া (৪৫) এবং পারিবারিক মামলার আসামি রুজিনা বেগম (৩৫)। তাদের উভয়ের বাড়ি বিজয়নগর উপজেলায়।

অতিরিক্ত পুলিশ সুপার আরাফাতুল ইসলাম জানান, দুপুরে বিজয়নগর থানা থেকে দুজন আসামি নিয়ে পুলিশের একটি পিকআপ ভ্যান ব্রাহ্মণবাড়িয়া আদালতে যাচ্ছিল। পথিমধ্যে মণিপুর এলাকায় পিকআপ ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এ সময় এলাকাবাসী ও পুলিশ আহতদের দ্রুত উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়। আহতরা চিকিৎসাধীন রয়েছে। পুলিশ ঘটনাটি খতিয়ে দেখছে। 

আইন দর্পণ

সম্পাদক ও প্রকাশক: মো: গোলাম মোস্তফা 

কপিরাইট © ২০২৬ আইন দর্পণ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x