ঢাকা    সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩
আইন দর্পণ

অপরাধ

প্রাক্তন স্বামীর ছোড়া এসিডে ঝলসে গেলেন তরুণী

প্রাক্তন স্বামীর ছোড়া এসিডে ঝলসে গেলেন তরুণী

রাজধানীর ভাটারার নতুন বাজার এলাকায় রোজিনা আক্তার নামে এক তরুণীকে এসিড নিক্ষেপের অভিযোগ উঠেছে তার প্রাক্তন স্বামী মো. শরীফের বিরুদ্ধে। সোমবার রাত ৮টার দিকে বাসায় ফেরার পথে এ ঘটনা ঘটে। পরে তাকে উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়। ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক সুলতান মাহমুদ শিকদার জানান, এসিডে রোজিনার শরীরের ২০ শতাংশ দগ্ধ হয়েছে। তাকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। রোজিনার ভাই মো. জামাল জানান, নতুন বাজার এলাকার একটি ভাড়া বাসায় থাকেন তার বোন। তিনি বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের একটি প্রতিষ্ঠানে চাকরি করেন। সোমবার রাত ৮টার দিকে কাজ শেষে বাসায় ফেরার পথে তার প্রাক্তন স্বামী মো. শরীফ তাকে লক্ষ্য করে এসিড ছোড়েন। এতে রোজিনার শরীরের কিছু অংশ ঝলসে যায়। জামাল জানান, রাত ১০টার দিকে রোজিনাকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়।

হানি ট্র্যাপে প্রতারণার শিকার ঢাকার ব্যবসায়ী, গ্রেফতার ৬

খুলনায় হানি ট্র্যাপের শিকার হয়েছেন আলতাফ হোসেন নামের এক রিয়েল স্টেট ব্যবসায়ী। সোমবার (১৯ অক্টোবর) দিনগত রাতে তাকে সোনাডাঙ্গা থানার দ্বিতীয় আবাসিক এলাকার একটি বাড়ি থেকে উদ্ধার করা হয় তাকে। এ ঘটনায় ছয় জনকে গ্রেফতার করেছে পুলিশ। প্রতারণার শিকার হওয়া ব্যক্তি ঢাকার বাসিন্দা। এ ঘটনায় থানায় মামলা করা হয়েছে। গ্রেফতার ছয় জনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো করা হয়েছে। গ্রেফতাররা হলেন- রেখা, অমিত হাসান রবিন, শেখ মনির টুটুল, শেখ আকাশ, রাকিবুল হাওলাদার ও আঞ্জুমান আরা বেগম। পুলিশ ও স্থানীয়রা জানান, রিয়েল স্টেট ব্যবসায়ী আলতাফ হোসেনের একটি প্রজেক্ট খুলনার খালিশপুর এলাকায় চলমান আছে। খালিশপুর এলাকায় তার একটি জমি বিক্রি করে দেওয়ার কথা বলে প্রতারকরা রিয়েল স্টেট ব্যবসায়ীকে রাতে সোনাডাঙ্গা আবাসিক এলাকার ৩নং রোডের ২৭৭ নম্বর বাড়ির ই-২ ফ্লাটে ডেকে নেওয়া হয়। এরপর তাকে বিবস্ত্র করে মারধর করতে থাকে। এমন অভিযোগে রাতে ওই বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করে থানায় নেয় পুলিশ। সোনাডাঙ্গা থানার এসআই আশরাফুল আলম বলেন, ঊর্ধ্বতন কর্মকর্তার ফোন পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। এরপর তাদের আটক করা হয়। ব্যবসায়ীকে মেরে নেওয়া নগদ এক লাখ টাকা ও একটি স্বাক্ষর করা খালি চেক তাদের কাছ থেকে উদ্ধার করা হয়।

হানি ট্র্যাপে প্রতারণার শিকার ঢাকার ব্যবসায়ী, গ্রেফতার ৬

নেশার টাকা না পেয়ে কাস্তে দিয়ে মায়ের গলা কাটল ছেলে

পাবনার ফরিদপুরে নেশার টাকা না পেয়ে মাকে কাস্তে দিয়ে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। মঙ্গলবার সকালে উপজেলার বিএলবাড়ি ইউনিয়নের লক্ষ্মীকোল জোলাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর অভিযান চালিয়ে অভিযুক্ত ছেলেকে আটক করেছে পুলিশ। নিহত সূর্য খাতুন (৫০) ওই গ্রামের লোকমান সরদারের স্ত্রী। আটক ছেলের নাম উদ্দিন সরদার (৩৫)। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উদ্দিন মাদকাসক্ত। নেশার টাকার জন্য প্রায়ই বাবা-মায়ের সঙ্গে ঝগড়া করতেন তিনি। মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে সূর্য খাতুন রান্না করছিলেন। এ সময় মায়ের কাছে নেশার টাকা চান উদ্দিন। টাকা না দেওয়ায় তাঁদের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে রান্নাঘরে থাকা কাস্তে দিয়ে মায়ের গলা কেটে হত্যা করে পালিয়ে যান তিনি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে গোপন তথ্যের ভিত্তিতে বেলা ১১টার দিকে পার্শ্ববর্তী আব্দুল হাকিমের বাড়ি থেকে উদ্দিনকে আটক করা হয়। পুলিশ জানায়, ওই বাড়ি থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত কাস্তেটিও জব্দ করা হয়েছে। ফরিদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল হাসান মাসুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

নেশার টাকা না পেয়ে কাস্তে দিয়ে মায়ের গলা কাটল ছেলে

ঘুষ দাবির অভিযোগে পুলিশ সদস্য প্রত্যাহার

ঘুষ দাবির অভিযোগে আল মামুন নামে ঢাকার ধামরাই থানার এক এএসআইকে প্রত্যাহার করা হয়েছে। তিন পিস ইয়াবাসহ এক ব্যক্তিকে আটকের পর তাঁর পরিবারের কাছে ঘুষ দাবির অভিযোগ ওঠে ওই এএসআইর বিরুদ্ধে।  মঙ্গলবার প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেন ধামরাই থানার ওসি নাজমুল হুদা খান। তিনি বলেন, ওই পুলিশ সদস্যকে রাজারবাগ পুলিশ লাইন্সে বদলি করা হয়েছে। তবে কী অভিযোগে এই বদলি করা হয়েছে সে বিষয়ে বিস্তারিত জানাননি তিনি। জানা গেছে, সম্প্রতি ধামরাইয়ের সানোড়া ইউনিয়নের দ্বিতীয় মহিষাশী এলাকার হান্নান মৃধা নামে এক ব্যক্তিকে তিন পিস ইয়াবাসহ আটক করেন ধামরাই থানার এএসআই আল মামুন। হান্নান মৃধার পরিবারের অভিযোগ, আটকের পর হান্নান মৃধাকে ২০০ পিস ইয়াবাসহ আটক দেখিয়ে মামলায় ফাঁসানোর হুমকি দেন এএসআই আল মামুন। তাঁকে ছেড়ে দিতে তাঁর স্ত্রীর কাছে ৭০ হাজার টাকা দাবি করেন তিনি। একপর্যায়ে ১৫ হাজার টাকা দেওয়া হয় তাঁকে। তবে তিনি এরপর আরও ১৫ হাজার টাকা দাবি করেন। বিষয়টি সামাজিক মাধ্যমে প্রকাশ হয়ে যায়। এরই জেরে গত সোমবার রাতে এএসআই আল মামুনকে প্রত্যাহার করা হয়। ধামরাই থানার ওসি নাজমুল হুদা খান জানান, তিনি এ বিষয়ে কোনো লিখিত আদেশ পাননি। মৌখিক নির্দেশনার ভিত্তিতে ওই পুলিশ সদস্যকে রাজারবাগ পুলিশ লাইন্সে পাঠিয়ে দিয়েছেন। তাঁকে ক্লোজড করা হয়েছে, নাকি সাময়িক বরখাস্ত করা হয়েছে, তা আদেশ পেলে বুঝতে পারবেন। অভিযোগের বিষয়টিও তাঁকে স্পষ্ট করে জানানো হয়নি।

ঘুষ দাবির অভিযোগে পুলিশ সদস্য প্রত্যাহার

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের তিন নেতা ঢাকায় গ্রেপ্তার

রাজধানীর মোহাম্মদপুরে অভিযান চালিয়ে পাবনার ঈশ্বরদী ও আটঘরিয়া উপজেলা আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) তিন নেতাকে গ্রেপ্তার করার কথা জানিয়েছে পুলিশ। তাঁদের মধ্যে দুজন পৌরসভার সাবেক মেয়র এবং একজন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান। গতকাল সোমবার বিকেল চারটার দিকে মোহাম্মদপুরের একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়। আজ মঙ্গলবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মোহাম্মদপুর অঞ্চলের অতিরিক্ত উপকমিশনার মো. জুয়েল রানা এই তথ্য জানান। পুলিশের তথ্যমতে, গ্রেপ্তার ব্যক্তিরা হলেন আবুল কালাম আজাদ (৬১), মোখলেসুর রহমান (৬৪) ও শহিদুল ইসলাম (৬৩)। আবুল কালাম আজাদ ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র। মোখলেসুর রহমান একই উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান। শহিদুল ইসলাম আটঘরিয়া পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি। পুলিশ কর্মকর্তা জুয়েল রানা বলেন, গ্রেপ্তার তিনজন দলের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ রেখে ঢাকায় দলীয় কার্যক্রম ও সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনার উদ্দেশ্যে ফ্ল্যাটটিতে অবস্থান করছিলেন। তিনজনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়েছে বলে জানায় পুলিশ।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের তিন নেতা ঢাকায় গ্রেপ্তার

অতিরিক্ত ডিআইজি আবদুল্লাহ আল জহির ক্লোজড

রাজধানীর ভাটারা এলাকায় অতিরিক্ত ডিআইজি আবদুল্লাহ আল জহিরের ভাড়া দেওয়া বাড়িতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি) অভিযান চালায়। এতে বিপুল পরিমাণ মাদক উদ্ধারসহ ৮৪ জনকে আটক করা হয়। এই ঘটনার পর অতিরিক্ত ডিআইজি আব্দুল্লাহ আল জহিরকে ক্লোজড করা হয়েছে। সোমবার রাত থেকে শুরু হওয়া অভিযান চলে পরদিন দুপুর পর্যন্ত। মঙ্গলবার পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির স্বাক্ষরিত অফিস আদেশে এ নির্দেশনা (ক্লোজড) অবিলম্বে কার্যকর করতে বলা হয়েছে। অফিস আদেশে বলা হয়- পুলিশ সদর দফতরের রিপেয়ার অ্যান্ড মেইনটেন্যান্স শাখায় কর্মরত অতিরিক্ত ডিআইজি (সুপারনিউমারারি) আব্দুল্লাহ আল জহিরকে পুলিশ সদর দফতরে সংযুক্ত করা হলো। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

অতিরিক্ত ডিআইজি আবদুল্লাহ আল জহির ক্লোজড

নারায়ণগঞ্জে বিদেশি পিস্তল ও মাদকসহ গ্রেফতার ২

নারায়ণগঞ্জ শহরের দুই নাম্বার রেলগেইট এলাকা থেকে পুলিশের অভিযানে বিদেশী পিস্তল ও মাদকসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেলে নারায়ণগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান এসপি হাবিবুর রহমান।  এর আগে রাতে পুলিশের টহল অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, পাঁচ গ্রাম হেরোইন উদ্ধার এবং ছিনতাইয়ের কাজে ব্যবহৃত একটি রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল জব্দ করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন এমদাদুল হক (২৭) ও মো. জিহাদ (২৪)।  পুলিশ সুপার হাবিবুর রহমান বলেন, গ্রেফতারকৃতরা নারায়ণগঞ্জ সদর থানাসহ আশপাশের এলাকায় অবৈধ অস্ত্র ব্যবহার ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত। গ্রেপ্তারের সময় তাঁদের কাছ থেকে ৫০ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়। এ ছাড়া তাঁদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়। তাঁদের ব্যবহৃত একটি অ্যাপাচি ১৬০ সিসি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে, যেটির কোনো রেজিস্ট্রেশন ছিল না। গ্রেপ্তার এমদাদুল হকের বিরুদ্ধে ২০২৬ সালের ২৭ জানুয়ারি নারায়ণগঞ্জের ফতুল্লা থানায় দুটি মামলা রয়েছে। এর মধ্যে একটি অস্ত্র আইনে এবং অন্যটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে। অপরদিকে মো. জিহাদের বিরুদ্ধে ২০২১ সালের ৯ মে ফতুল্লা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়েরের তথ্য পাওয়া গেছে। এ ঘটনায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে অস্ত্র আইন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা করা হয়েছে।  বিডি প্রতিদিন/এএম  

নারায়ণগঞ্জে বিদেশি পিস্তল ও মাদকসহ গ্রেফতার ২

এক ব্যক্তিকে মারধরের ভিডিও ভাইরাল, পরে জানা গেল আটকের তথ্য

রাজধানীর ফুটপাতে এক ব্যক্তিকে মারধর ও কান ধরে ওঠবস করানোর একটি ভিডিও ভাইরাল হয়েছে। দুই পুলিশ সদস্যের উপস্থিতিতে এভাবে মারধরের ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানারকম মন্তব্য করেছেন অনেকে। তবে পুলিশ বলছে, এক তরুণীর শ্লীলতাহানির অভিযোগে জনরোষের মুখে পড়েন ওই ব্যক্তি। পরে তাকে আটক করে পুলিশ। ভাইরাল ভিডিওতে দেখা যায়, এক যুবক রাগ ও ক্ষোভের সঙ্গে গালাগাল করতে করতে ওই ব্যক্তিকে থাপ্পড় ও লাথি মারছেন। এ সময় আশপাশে ভিড় করেন পথচারীরা। তাদের কেউ কেউ ঘটনাটি দেখছেন, আবার কেউ কেউ মোবাইল ফোনে ভিডিও করছেন।  ধানমন্ডি থানার এএসআই মামুন ভূঁইয়া সাংবাদিকদের বলেন, সোমবার দুপুরে ধানমন্ডি সাতমসজিদ রোডে অবস্থিত বাংলাদেশ আই হসপিটালের উল্টো দিকে এ ঘটনা ঘটে। জাতীয় জরুরি সেবা ‘৯৯৯’ নম্বরে কল পেয়ে তিনি ঘটনাস্থলে যান। এরপর শহীদ আবদুল্লাহ আল মাসুদ রানা নামে ওই ব্যক্তিকে আটক করা হয়। পরে তাকে ডিএমপির রমনা জোনের স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের কাছে নেওয়া হয়। এ সময় ম্যাজিস্ট্রেট ইমরান আহমেদ অভিযুক্তকে এক মাসের সাজা দিয়ে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠান।

এক ব্যক্তিকে মারধরের ভিডিও ভাইরাল, পরে জানা গেল আটকের তথ্য

ক্যান্টনমেন্ট এলাকার বস্তি থেকে ৯ মাসের শিশু অপহরণে আটক ১

রাজধানীর সচিবালয় মেট্রোরেল স্টেশনে ৯ মাস বয়সী এক শিশুকে নিয়ে সন্দেহজনকভাবে ঘোরাফেরার সময় রানা (৪০) নামে এক ব্যক্তিকে আটক করেছেন আনসার সদস্যরা। শিশুটিকে ক্যান্টনমেন্ট এলাকার একটি বস্তি থেকে চুরি করে আনার কথা তিনি স্বীকার করেছেন। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে সচিবালয় মেট্রোরেল স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্মে এ ঘটনা ঘটে। আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর গণসংযোগ কর্মকর্তা মো. নাজমুস সাকিব স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সচিবালয় মেট্রোরেল স্টেশনে দায়িত্ব পালনকালে আনসার সদস্য মো. শাহিন মিয়া এক ব্যক্তিকে একটি শিশুকে নিয়ে সন্দেহজনকভাবে চলাফেরা করতে দেখেন। এ সময় শিশুটি কাঁদছিল। পরে শাহিন মিয়াসহ উপস্থিত যাত্রীরা ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করেন। এ সময় তিনি সন্তোষজনক কোনো উত্তর দিতে পারেননি। একপর্যায়ে তিনি স্টেশন থেকে পালানোর চেষ্টা করেন। এ সময় শাহিন মিয়া তাকে আটক করেন। পরে স্টেশনে দায়িত্বে থাকা আনসারের প্লাটুন কমান্ডার (পিসি) মো. রিপন বেপারী বিষয়টি স্টেশন কন্ট্রোলারকে জানান। এরপর আটক ব্যক্তি ও শিশুটিকে এমআরটি পুলিশের কাছে হস্তান্তর করা হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পুলিশের জিজ্ঞাসাবাদে রানা শিশুটিকে ক্যান্টনমেন্ট এলাকার একটি বস্তি থেকে চুরি করে আনার কথা স্বীকার করেছেন। শিশুটির অভিভাবককে খুঁজে বের করে তার কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

ক্যান্টনমেন্ট এলাকার বস্তি থেকে ৯ মাসের শিশু অপহরণে আটক ১

পরকীয়া সন্দেহে স্ত্রীকে গলাকেটে হত্যা, ৯৯৯-এ ফোন করে স্বীকারোক্তি

নারায়ণগঞ্জের বন্দরে পরকীয়া সন্দেহ ও পারিবারিক কলহের জেরে সুফিয়া আক্তার নিশি নামে এক গৃহবধূকে গলাকেটে হত্যার অভিযোগ উঠেছে তাঁর স্বামী আব্দুল মান্নান মনির বিরুদ্ধে। আজ মঙ্গলবার ভোর চারটায় বন্দরের তিনগাঁও উত্তরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। হত্যার পর আব্দুল মান্নান মনি জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে পুলিশকে হত্যাকাণ্ডের কথা জানান। পুলিশ সূত্রে জানা যায়, পরকীয়া সন্দেহ ও পারিবারিক কলহের জেরে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া হতো। রাতে দুজনের কথা-কাটাকাটির একপর্যায়ে সুফিয়া ঘুমিয়ে পড়লে তাঁর গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ এবং গলাকেটে হত্যা করা হয় বলে অভিযোগ। বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জামাল উদ্দিন বলেন, পারিবারিক কলহের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত স্বামীকে থানা হেফাজতে রাখা হয়েছে। তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

পরকীয়া সন্দেহে স্ত্রীকে গলাকেটে হত্যা, ৯৯৯-এ ফোন করে স্বীকারোক্তি

সতিনকে ফাঁসাতে আড়াই বছরের সন্তানকে হত্যা, আদালতে মায়ের জবানবন্দি

নরসিংদীর মনোহরদীতে সতিনকে ফাঁসাতে নিজের আড়াই বছরের মেয়েকে পুকুরের পানিতে ডুবিয়ে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে মায়ের বিরুদ্ধে। গ্রেপ্তার হওয়া রহিমা ওরফে টুনি আদালতে সন্তান হত্যায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে জানিয়েছে পুলিশ। গত ৮ অক্টোবর বৃহস্পতিবার বিকেলে মনোহরদী উপজেলার খিদিরপুর ইউনিয়নের নয়াপাড়া গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে। নিহত শিশুর নাম তানজিমা আক্তার। সে ওই গ্রামের নাজমুল ইসলামের মেয়ে। অভিযুক্ত রহিমা ওরফে টুনি (২৩) নাজমুলের দ্বিতীয় স্ত্রী। আজ রোববার বিকেলে নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আশিকুর রহমান এ তথ্য নিশ্চিত করেন। জবানবন্দির বিষয়ে পুলিশ ও আদালত সূত্রে জানা যায়, ঘটনার আগের ১০ থেকে ১৫ দিন ধরে রহিমা তাঁর স্বামী নাজমুল ও সতিন হনুফার সঙ্গে বসবাস করছিলেন। এ সময় শিশু তানজিমা তার নানাবাড়ি চরমান্দালিয়ায় ছিল। ঘটনার আগের দিন ৭ অক্টোবর রাতে রহিমার সঙ্গে সতিন হনুফার পারিবারিক কলহ হয়। এরপর ৮ অক্টোবর রহিমা নানাবাড়ি থেকে মেয়েকে নিয়ে আসেন। জবানবন্দিতে রহিমা ওরফে জানান, সতিন হনুফাকে ফাঁসানোর উদ্দেশ্যে ওই দিন বিকেল সাড়ে ৪টার দিকে স্থানীয় একটি পুকুরে তানজিমাকে পানিতে ডুবিয়ে শ্বাসরোধে হত্যা করেন তিনি। পরে শিশুটির মরদেহ স্বামীর বসতঘরের একটি চৌকিতে কাপড় দিয়ে ঢেকে রেখে বাইরে থেকে দরজায় তালা লাগিয়ে পালিয়ে যান বলে জবানবন্দিতে উল্লেখ করা হয়েছে। ঘটনার দিন রাতে স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তানজিমার মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় গত ১০ অক্টোবর শিশুটির দাদি ফিরোজা বেগম (৭৫) বাদী হয়ে মনোহরদী থানায় মামলা করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) ওবায়দুর রহমান ও মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর বাদশা জানান, রহিমা ওরফে টুনিকে গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদ করা হয়। এ সময় তিনি তানজিমাকে পানিতে ডুবিয়ে শ্বাসরোধে হত্যার কথা স্বীকার করেন বলে জানায় পুলিশ। পরে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আশিকুর রহমান বলেন, ৯ অক্টোবর আসামিকে গ্রেপ্তার করা হয়। আজ তিনি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

সতিনকে ফাঁসাতে আড়াই বছরের সন্তানকে হত্যা, আদালতে মায়ের জবানবন্দি

আয়াসসহ চারজনকে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার দেখানো হলো

রাজধানীর সেগুনবাগিচায় শিল্পকলা একাডেমির সামনের দেয়ালে রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় আটক চারজনকে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। আজ রোববার শাহবাগ থানার ওসি মো. মনিরুজ্জামান সমকালকে এ তথ্য জানান। মনিরুজ্জামান বলেন, আয়াসসহ চারজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। ঘটনাটিতে রাষ্ট্রবিরোধী কার্যকলাপের অভিযোগে করা মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- আ ন ম আয়াস (২৯), মো. সাকিবুল হাসান (১৯), মো. সুজন মিয়া (১৮) ও মারজিয়া খন্দকার রিমি (২৭)। শনিবার সেগুনবাগিচায় শিল্পকলা একাডেমির সামনের দেয়ালে রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে চুনকালি দিতে যান রাষ্ট্র সংলাপ ফোরাম নামের একটি সংগঠনের সদস্যসচিব এ এন এম আয়াসসহ কয়েকজন। এসময় তাদের আটক করে পুলিশ।  ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপকমিশনার শেখ জাহিদুল ইসলাম সমকালকে জানান, বিশৃঙ্খলা সৃষ্টির আশঙ্কায় প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে তাদের আটক করা হয়েছে। পরে তাদের ডিবি হেফাজতে নেওয়া হয়। গত ৫ অক্টোবর সেগুনবাগিচার ফুটপাত দখলমুক্ত করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। এরপর ফুটপাতের পাশের দেয়ালে শিল্পাচার্য জয়নুল আবেদিন, সত্যজিৎ রায়, রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামসহ দেশের শিল্প, সাহিত্য ও সংস্কৃতিতে অবদান রাখা ১০ গুণী ব্যক্তির প্রতিকৃতি আঁকা হয়। পরে দেয়ালসংলগ্ন ফুটপাত পথচারীদের চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়।  

আয়াসসহ চারজনকে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার দেখানো হলো

সুপারিশকৃত বিচারকদের হবে ডোপ টেস্ট, বেঁধে দেওয়া হলো সময়

১৮তম বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস পরীক্ষা ২০২৫-এর চূড়ান্ত ফলাফলে সাময়িকভাবে মনোনীত ২০০ প্রার্থীর ডোপ টেস্ট ও স্বাস্থ্য পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশন। শনিবার (১০ অক্টোবর) কমিশনের পরীক্ষা নিয়ন্ত্রক (জেলা ও দায়রা জজ) মো. তসলিম আরিফ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সময়সূচি অনুযায়ী, আগামী সোমবার (১২ অক্টোবর) ঢাকার শেরেবাংলা নগরে ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন অ্যান্ড রেফারেল সেন্টারে সব প্রার্থীর ডোপ টেস্ট অনুষ্ঠিত হবে। অন্যদিকে, আগামী শনিবার (১৭ অক্টোবর) প্রার্থীদের স্বাস্থ্য পরীক্ষা করা হবে। এদিন মেধাক্রম অনুযায়ী তিনটি হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ১ থেকে ৭০তম, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ৭১ থেকে ১৪০তম এবং স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালে ১৪১ থেকে ২০০তম মেধাক্রমের প্রার্থীদের স্বাস্থ্য পরীক্ষা হবে। এর আগে গত ২৩ সেপ্টেম্বর ১৮তম বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস পরীক্ষা ২০২৫-এর চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়। এতে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসের প্রবেশ পদে (সিভিল জজ) ২০০ জনকে সাময়িকভাবে মনোনীত করা হয়। ফলাফলে বলা হয়েছে, কোনও প্রার্থী অসত্য তথ্য দিলে, তথ্য গোপন করলে, যোগ্যতার ঘাটতি থাকলে কিংবা আবেদনপত্রে অসংগতি বা গরমিল পাওয়া গেলে তার মনোনয়ন বাতিল করা হবে। এ ছাড়া স্বাস্থ্য পরীক্ষায় কোনও প্রার্থী অযোগ্য ঘোষিত হলে অথবা পুলিশ ভেরিফিকেশন প্রতিবেদনে বিরূপ তথ্য পাওয়া গেলে সংশ্লিষ্ট প্রার্থীর মনোনয়ন বাতিল বলে গণ্য হবে। কমিশন জানিয়েছে, সাময়িক মনোনয়ন কোনও প্রার্থীর নিয়োগপ্রাপ্তির অধিকার সৃষ্টি করে না। প্রকাশিত ফলাফলে ত্রুটি পাওয়া গেলে বা যুক্তিসংগত কারণে প্রয়োজন হলে কমিশন ফলাফল পরিবর্তন, সংশোধন বা পুনর্নির্ধারণের ক্ষমতা সংরক্ষণ করে।

সুপারিশকৃত বিচারকদের হবে ডোপ টেস্ট, বেঁধে দেওয়া হলো সময়

১৬ কোটি টাকার স্বর্ণ উদ্ধার: দুই বিমানকর্মীর স্বীকারোক্তিমূলক জবানবন্দি

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুই কর্মীর জুতার ভেতর থেকে ৮০টি স্বর্ণবার উদ্ধারের মামলায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন তারা। উদ্ধার করা স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ১৬ কোটি ২৫ লাখ টাকা। পাঁচ দিনের রিমান্ড শেষে শনিবার (১০ অক্টোবর) মানিক মিয়া ও মিজানুর রহমানকে আদালতে হাজির করা হয়। তারা স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হওয়ায় তা রেকর্ড করার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ও বিমানবন্দর থানার পরিদর্শক আবুল কাইয়ুম। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসান শাহাদাত তাদের জবানবন্দি রেকর্ড করেন। পরে তাদের কারাগারে পাঠানো হয় বলে জানিয়েছেন প্রসিকিউশন বিভাগের পুলিশের উপপরিদর্শক (এসআই) আবু বকর ছিদ্দিক। এর আগে গত রবিবার সকালে ওই দুই বিমানকর্মীকে হেফাজতে নেওয়ার কথা জানায় কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতর (সিআইআইডি)। পরদিন আদালত তাদের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। সিআইআইডির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সতর্ক অবস্থান নেন সংস্থাটির কর্মকর্তারা। দুবাই থেকে আসা এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইট (ইকে-০৫৮২) রানওয়ের যে স্থানে অবস্থান করছিল, সেখান থেকে দুই বিমানকর্মীর জুতার ভেতরে বিশেষ কায়দায় লুকানো ৮০টি স্বর্ণবার উদ্ধার করা হয়। প্রতিটি স্বর্ণবারের ওজন প্রায় ১১৭ গ্রাম। সব মিলিয়ে উদ্ধার করা স্বর্ণের ওজন প্রায় ৯ কেজি ৩৪০ গ্রাম। এসব স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ১৬ কোটি ২৫ লাখ টাকা। সিআইআইডি জানিয়েছে, স্বর্ণ চোরাচালানের সঙ্গে কারা জড়িত, স্বর্ণগুলো কোথা থেকে আনা হয়েছে এবং কার কাছে পৌঁছে দেওয়ার কথা ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় রবিবারই বিমানবন্দরের কাস্টমস গোয়েন্দা ও তদন্ত সার্কেলের সহকারী রাজস্ব কর্মকর্তা রুহানী ইসলাম বিশেষ ক্ষমতা আইনে মামলা করেন।

১৬ কোটি টাকার স্বর্ণ উদ্ধার: দুই বিমানকর্মীর স্বীকারোক্তিমূলক জবানবন্দি

রাজধানীতে নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতাসহ ৪ জন গ্রেপ্তার

রাজধানীর তুরাগ ও মিরপুর থেকে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের দুই নেতাসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার ও গতকাল শুক্রবার পৃথক অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুই নেতা হলেন খুলনার ফুলতলা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এবং মিরপুরের রূপনগর থানা ছাত্রলীগের সভাপতি। আজ ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগ থেকে পাঠানো দুটি সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আজ বিকেল চারটার দিকে তুরাগ থানার একটি দল খালপাড় সেতুসংলগ্ন এলাকা থেকে সাদ্দাম হোসেন ওরফে এস কে সাদ্দামকে (৩৭) গ্রেপ্তার করে। তিনি ফুলতলা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক। তাঁর বিরুদ্ধে খুলনার বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। এর মধ্যে দিঘলিয়া ও ফুলতলা থানায় করা মামলাগুলোয় বিস্ফোরক দ্রব্য আইনসহ দণ্ডবিধির বিভিন্ন ধারায় হত্যা, হত্যাচেষ্টা, চুরি ও অন্যান্য অভিযোগ রয়েছে। তাঁর বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। এদিকে মিরপুরে গোপন বৈঠক করার সময় ছাত্রলীগের রূপনগর থানা শাখার সভাপতি মো. মারুফ হোসেন মিঠুসহ (৩৪) তিনজনকে গ্রেপ্তার করার কথা জানিয়েছে মিরপুর থানা–পুলিশ। অন্য দুজন হলেন মো. আবু ইউসুফ (২৮) ও ছগির মাহমুদ (৩৩)। মিরপুর মডেল থানা–পুলিশ জানায়, গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে থানা এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। পরে তাঁদের আদালতে পাঠানো হয়েছে।

রাজধানীতে নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতাসহ ৪ জন গ্রেপ্তার