ঢাকা    বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩
টেক তরঙ্গ

বোমা ভেবে আতঙ্ক, পুলিশ গিয়ে পেল মিউজিক ডিভাইস

Post Ads 1

বোমা ভেবে আতঙ্ক, পুলিশ গিয়ে পেল মিউজিক ডিভাইস
Post Ads 2

রাজশাহীতে স্কুটিতে লাগিয়ে দেওয়া একটি ডিভাইস নিয়ে হুলস্থুল কাণ্ড ঘটেছে। স্কুটির মালিক এই ডিভাইসটিকে বোমা ভেবে আতঙ্কিত হয়ে পড়েন। পরে আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো আরডিএ মার্কেট এলাকায়। 

Middle Post Content 1

খবর পেয়ে পুলিশের বোম্ব ডিসপোজাল ইউনিট গিয়ে পরীক্ষা-নিরীক্ষা করে দেখে ডিভাইসটি আসলে মোটরসাইকেলের একটি মিউজিক ডিভাইস।

Middle Post Content 2

বৃহস্পতিবার রাত ১০টার দিকে মহানগরীর সাহেববাজার আরডিএ মার্কেটের নিচতলায় সাত নম্বর গলিতে এ ঘটনা ঘটে। 

Middle Post Content 3

পুলিশ বলছে, আতঙ্ক ছড়াতে এক যুবক ইচ্ছাকৃতভাবেই এই কাজটি করেছেন। জনমনে আতঙ্ক ছড়ানোর কারণে তাকে শনাক্ত করে আইনি পদক্ষেপ নেওয়া হবে।

Middle Post Content 1

প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে অজ্ঞাত এক যুবক স্কুটিতে ডিভাইসটি লাগিয়ে দিয়ে চলে যান। পরে এর মালিক সেটি দেখে বোমা ভেবে আতঙ্কিত হয়ে পড়েন। এরপর পুরো মার্কেটেই আতঙ্ক ছড়িয়ে পড়ে। তখন বিষয়টি পুলিশকেও জানানো হয়। খবর পেয়ে রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) বোম্ব ডিসপোজাল ইউনিটের সদস্যরা সেখানে আসেন।

Middle Post Content 1

আরএমপির মুখপাত্র উপপুলিশ কমিশনার গাজিউর রহমান বলেন, ‘স্কুটিতে লাগিয়ে দেওয়া ডিভাইসটি আসলে মিউজিক ডিভাইস। এটি মোটরসাইকেলেই ব্যবহার করা হয়। আতঙ্ক ছড়াতে এটি এক যুবক ওই স্কুটিতে লাগিয়ে দেয়। বোম্ব ডিসপোজাল ইউনিট গিয়ে দেখে এটি মিউজিক ডিভাইস। পরে সাধারণ মানুষকে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়ে পুলিশ ফিরে আসে।’

Middle Post Content 1

তিনি জানান, জনমনে আতঙ্ক ছড়ানো একটি অপরাধ। এ বিষয়ে অভিযোগ পেলে তারা আইনি পদক্ষেপ নেবেন।

বিষয় : রাজশাহী

Post Ads 3
0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Post Ads 4
টেক তরঙ্গ

বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

বোমা ভেবে আতঙ্ক, পুলিশ গিয়ে পেল মিউজিক ডিভাইস

প্রকাশের তারিখ : ০৩ জুলাই ২০২৬

featured Image

রাজশাহীতে স্কুটিতে লাগিয়ে দেওয়া একটি ডিভাইস নিয়ে হুলস্থুল কাণ্ড ঘটেছে। স্কুটির মালিক এই ডিভাইসটিকে বোমা ভেবে আতঙ্কিত হয়ে পড়েন। পরে আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো আরডিএ মার্কেট এলাকায়। 

খবর পেয়ে পুলিশের বোম্ব ডিসপোজাল ইউনিট গিয়ে পরীক্ষা-নিরীক্ষা করে দেখে ডিভাইসটি আসলে মোটরসাইকেলের একটি মিউজিক ডিভাইস।

বৃহস্পতিবার রাত ১০টার দিকে মহানগরীর সাহেববাজার আরডিএ মার্কেটের নিচতলায় সাত নম্বর গলিতে এ ঘটনা ঘটে। 

পুলিশ বলছে, আতঙ্ক ছড়াতে এক যুবক ইচ্ছাকৃতভাবেই এই কাজটি করেছেন। জনমনে আতঙ্ক ছড়ানোর কারণে তাকে শনাক্ত করে আইনি পদক্ষেপ নেওয়া হবে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে অজ্ঞাত এক যুবক স্কুটিতে ডিভাইসটি লাগিয়ে দিয়ে চলে যান। পরে এর মালিক সেটি দেখে বোমা ভেবে আতঙ্কিত হয়ে পড়েন। এরপর পুরো মার্কেটেই আতঙ্ক ছড়িয়ে পড়ে। তখন বিষয়টি পুলিশকেও জানানো হয়। খবর পেয়ে রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) বোম্ব ডিসপোজাল ইউনিটের সদস্যরা সেখানে আসেন।

আরএমপির মুখপাত্র উপপুলিশ কমিশনার গাজিউর রহমান বলেন, ‘স্কুটিতে লাগিয়ে দেওয়া ডিভাইসটি আসলে মিউজিক ডিভাইস। এটি মোটরসাইকেলেই ব্যবহার করা হয়। আতঙ্ক ছড়াতে এটি এক যুবক ওই স্কুটিতে লাগিয়ে দেয়। বোম্ব ডিসপোজাল ইউনিট গিয়ে দেখে এটি মিউজিক ডিভাইস। পরে সাধারণ মানুষকে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়ে পুলিশ ফিরে আসে।’

তিনি জানান, জনমনে আতঙ্ক ছড়ানো একটি অপরাধ। এ বিষয়ে অভিযোগ পেলে তারা আইনি পদক্ষেপ নেবেন।

টেক তরঙ্গ

সম্পাদক ও প্রকাশক: আত্রাই বার্তা

কপিরাইট © ২০২৬ টেক তরঙ্গ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x