ঢাকা    মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩
আইন দর্পণ

কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ছুরিকাঘাত, অভিযুক্ত কিশোরের বাড়িতে তালা

| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ছুরিকাঘাত, অভিযুক্ত কিশোরের বাড়িতে তালা

কুষ্টিয়া শহরে বাসার সামনে এক স্কুলছাত্রীকে ছুরিকাঘাতের ঘটনায় অভিযুক্ত কিশোরকে শনাক্ত করেছে পুলিশ। তবে ঘটনার পর থেকে সে পলাতক রয়েছে। তার বাড়িতে অভিযান চালিয়ে কাউকে পাওয়া যায়নি। বাড়িতে তালা ঝুলিয়ে পরিবারের সদস্যরাও আত্মগোপনে চলে গেছেন বলে জানিয়েছে পুলিশ।

এদিকে, এ ঘটনার পর শহরে কিশোর গ্যাংবিরোধী বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন স্থান থেকে ১৪ জনকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

সোমবার (১০ নভেম্বর) দুপুর ১টা ১১ মিনিটের দিকে কুষ্টিয়া শহরের থানাপাড়া এলাকায় নিজ বাসার সামনে ওই স্কুলছাত্রী ছুরিকাঘাতের শিকার হয়। সে স্থানীয় একটি বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী। নির্বাচনী পরীক্ষা শেষে বাড়ি ফিরে ভবনের নিচে দাঁড়িয়ে কলবেল চাপার সময় পেছন থেকে এক কিশোর তার ওপর হামলা চালায়। একপর্যায়ে তাকে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায় হামলাকারী।

এতে ছাত্রীর শরীরের অন্তত ছয়টি স্থানে আঘাত লাগে। পরে তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল এবং সে আশঙ্কামুক্ত।

ঘটনার পরপরই অভিযুক্তকে গ্রেপ্তারে মাঠে নামে জেলা পুলিশ। একই সঙ্গে শহরের বিভিন্ন এলাকায় কিশোর গ্যাংবিরোধী অভিযান শুরু করা হয়। সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে কুষ্টিয়া পৌরসভার পুকুরপাড় এলাকা থেকে ১৪ জনকে আটক করে পুলিশ। পরে জেলা পরিষদের রবীন্দ্র-লালন উদ্যান পার্কেও অভিযান চালানো হয়। আটক ব্যক্তিদের পরিচয় ও সংশ্লিষ্টতা যাচাই করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

অন্যদিকে, হামলার ঘটনায় অভিযুক্ত কিশোরের পূর্ব মজমপুর এলাকার বাড়িতে অভিযান চালায় পুলিশ। তবে সেখানে কাউকে পাওয়া যায়নি। স্থানীয় সূত্রে জানা গেছে, ওই কিশোর দুই ভাইয়ের মধ্যে ছোট। তার বাবা ও বড় ভাই প্রবাসে থাকেন। সে মায়ের সঙ্গে বাড়িতে বসবাস করত। ঘটনার পর থেকেই বাড়িতে তালা ঝুলছে। অভিযুক্ত কিশোর স্থানীয় একটি স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী বলে জানিয়েছে পুলিশ।

কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) প্রণব কুমার সরকার জানান, ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি নিতে বলা হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। তার বাড়িতে গিয়েও কাউকে পাওয়া যায়নি।

তিনি আরও জানান, আহত ছাত্রীর সঙ্গে এখনো কথা বলা সম্ভব হয়নি। তার পরিবারও ঘটনার বিষয়ে বিস্তারিত কিছু জানাতে পারেনি। ছাত্রী কিছুটা সুস্থ ও স্বাভাবিক হলে মঙ্গলবার নারী পুলিশ সদস্যদের মাধ্যমে তার বক্তব্য নেওয়ার উদ্যোগ নেওয়া হবে।

এদিকে, ঘটনার খবর পেয়ে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসপাতালে গিয়ে আহত ছাত্রীর খোঁজখবর নেন। তিনি জানান, শিক্ষার্থীর চিকিৎসার বিষয়ে নিয়মিত যোগাযোগ রাখছেন। কয়েকজন অভিভাবক এ ঘটনার প্রতিবাদে মানববন্ধন করার আগ্রহ প্রকাশ করেছেন। মঙ্গলবার বিদ্যালয়ে গিয়ে তাঁদের সঙ্গে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

ঘটনার সুষ্ঠু তদন্ত, অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তার এবং শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন স্থানীয় অভিভাবক ও সচেতন মহল।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

আইন দর্পণ

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ছুরিকাঘাত, অভিযুক্ত কিশোরের বাড়িতে তালা

প্রকাশের তারিখ : ১০ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মো: গোলাম মোস্তফা 

কপিরাইট © ২০২৬ আইন দর্পণ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x