ঢাকা    শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩
আইন দর্পণ
চার দিন অন্ধকারে ২২ হাজার গ্রাহক

চার দিন অন্ধকারে ২২ হাজার গ্রাহক

লালমনিরহাটের আদিতমারী ও কালীগঞ্জ উপজেলার কয়েকটি ইউনিয়নের প্রায় ২২ হাজার গ্রাহক চার দিন ধরে সম্পূর্ণ বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছেন। গত সোমবার বয়ে যাওয়া ঝড় ও বজ্রপাতে পল্লী বিদ্যুতের একটি পাওয়ার ট্রান্সফরমার বিকল হওয়ায় এ বিপর্যয় দেখা দিয়েছে। স্থানীয় বাসিন্দারা জানান, চার দিন আগে ঝড়-বজ্রপাতে আদিতমারী-২ সাব-স্টেশন (হাজীগঞ্জ)-এর প্রধান ট্রান্সফরমারটি বিকল হয়। এতে দুই উপজেলার কমলাবাড়ী, পলাশী, ভেলাবাড়ী, গোড়ল, চলবলা এবং দুর্গাপুর ইউনিয়নের অধিকাংশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। সীমাহীন দুর্ভোগ পোহাচ্ছে প্রায় ৫০ হাজার মানুষ। এ ঘটনার পর প্রায় ৯২ ঘণ্টা পার হলেও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা সম্ভব হয়নি। দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় এলাকায় তীব্র পানি সংকট দেখা দিয়েছে। অনেকে ফসলের খেতে পানি দিতে পারছে না। মোবাইল ফোন চার্জ করা যাচ্ছে না। স্থবির হয়ে পড়েছে ব্যবসাবাণিজ্য। দৈনন্দিন কাজ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। তীব্র গরমে শিশু, বৃদ্ধ ও অসুস্থ ব্যক্তিরা সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হচ্ছে। ব্যবসায়ীরা জানান, বিদ্যুৎ না থাকায় ফ্রিজে সংরক্ষিত খাদ্যসামগ্রী নষ্ট হয়ে যাচ্ছে। তাদের বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়তে হচ্ছে। বিদ্যুৎ না থাকায় শিক্ষার্থীদের পড়াশোনায় ব্যাঘাত ঘটছে। আদিতমারী পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম মুহাম্মদ আবদুল ফাত্তাহ জানান, বজ্রপাতে ১০ এমবিএ ক্ষমতাসম্পন্ন ট্রান্সফরমারটি বিকল হয়। এরপর থেকে প্রায় ২২ হাজার গ্রাহক বিদ্যুৎ সুবিধার বাইরে রয়েছেন। ঢাকা থেকে নতুন ট্রান্সফরমার আনা হয়েছে। প্রতিস্থাপনের কাজ চলছে। যত দ্রুত সম্ভব বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে। আদিতমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গুঞ্জন বিশ্বাস বলেন, বিদ্যুৎ বিভাগের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে।

ওষুধের তীব্র সংকটব্যাহত স্বাস্থ্যসেবা

মৌলভীবাজারে তীব্র ওষুধসংকট, জনবল ঘাটতি, দায়িত্বে অবহেলাসহ নানা সমস্যায় জর্জরিত কমিউনিটি ক্লিনিকগুলো। ফলে জেলার প্রত্যন্ত এলাকার প্রায় ১১ লাখ মানুষ এসব ক্লিনিক থেকে প্রয়োজনীয় ওষুধসহ কাঙ্ক্ষিত সেবা পাচ্ছে না। বিশেষ করে গ্রামাঞ্চলের বয়স্ক, গর্ভবতী নারী ও নিম্ন আয়ের মানুষ সবচেয়ে বেশি ভুক্তভোগী। সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, মৌলভীবাজারের ৭ উপজেলা মিলিয়ে মোট ১৮৬ কমিউনিটি ক্লিনিক রয়েছে। ক্লিনিকে সপ্তাহে ৬ দিন কাজ করার কথা কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডারের (সিএইচসিপি)। এ ছাড়া তিন দিন স্বাস্থ্য সহকারী এবং বাকি তিন দিন পরিবার কল্যাণ সহকারীর কাজ করার কথা। ক্লিনিকগুলোতে ২২ ধরনের ওষুধ থাকার কথা থাকলেও বাস্তবে তা পাওয়া যাচ্ছে না। হাতে গোনা কয়েকটি ক্লিনিকে বড়জোর প্যারাসিটামল, মেট্রিল আর স্যালাইন পাওয়া যায়। বেশির ভাগ ক্লিনিক কার্যত ওষুধশূন্য অবস্থায় রয়েছে। এ ছাড়া তীব্র জনবল সংকট রয়েছে। সম্প্রতি কমলগঞ্জ উপজেলা পতনঊষার শ্রীসূর্য্য কমিউনিটি ক্লিনিকে দেখা যায়, সিএইচসিপি বসে দায়িত্ব পালন করছেন। তবে দুপুর পর্যন্ত কোনো রোগী আসেননি। শ্রীমঙ্গল উপজেলার ভুনবীর ইউনিয়নের লাইয়ারকুল কমিউিনিটি ক্লিনিক, উপজেলার কাকিয়াছড়া কমিউনিটি ক্লিনিক, সিন্দুরখান ইউনিয়নের সাইটুলা ক্লিনিক, রাজনগর উপজেলার টেংরা ইউনিয়নের সালন কমিউনিটি ক্লিনিক দুপুরের মধ্যেই বন্ধ পাওয়া যায়। স্থানীয়রা জানান, কর্তৃপক্ষের ইচ্ছেমতো সময়ে ক্লিনিক খোলা হয়। ক্লিনিকের লোকজন বেলা ২টার মধ্যেই চলে যায়। বেশির ভাগ ক্লিনিকে সিএইচসিপি ছাড়া আর কাউকে দেখা যায় না। সেবাগ্রহীতা কেউ আসলে ওষুধ সংকটের কথা বলে ফিরিয়ে দেওয়া হয়। কমলগঞ্জের সাবিনা আক্তার বলেন, ‘এক বছর ধরে কমিউনিটি ক্লিনিকে আগের মতো ওষুধ পাই না। কোনো অ্যান্টিবায়োটিক নেই। এ জন্য এখন অনেকেই ক্লিনিকে যাওয়া বাদ দিয়ে দিতাছে।’ রাজনগরের নিদনপুর গ্রামের ফাতিহা বেগম বলেন, ‘আমি আলসারের রোগী। আর্থিক অসচ্ছলতার কারণে নিয়মিত ওষুধ কিনতে পারি না। ৪ মাস ধরে ক্লিনিকে এসে কোনো ওষুধ পাইনি।’ স্থানীয় ইমাম আব্দুন নুর বলেন, আশপাশের অন্তত ১০টি গ্রামের মানুষ কমিউনিটি ক্লিনিকে যায়। কিন্তু ওষুধ না পেয়ে খালি হাতে ফিরে যাচ্ছে তারা। এভাবে চলতে থাকলে গরিব মানুষ চরম বিপদে পড়বে। মৌলভীবাজার সদর উপজেলার শ্যামেরকোনা কমিউনিটি ক্লিনিক সিএইচসিপি জান্নাত আরা বেগম বলেন, ‘আমাদের এখানে ওষুধের তীব্র সংকট চলছে। ওষুধ না থাকায় রোগীরা ক্ষোভ প্রকাশ করছেন, আমাদের সঙ্গে দুর্ব্যবহারও করছেন। মৌলভীবাজার জেলা সিএইচসিপি অ্যাসোসিয়েশনের সভাপতি রুবেল আহমেদ বলেন, ‘আমাদের অফিস থেকেও ঢাকায় যোগাযোগ করা হয়েছে। আমাদের বলা হচ্ছে, শিগগির ওষুধসংকট নিরসন হবে।’ শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সিনথিয়া তাসমিন বলেন, ‘আমাদের উপজেলায় আগে তিন কার্টন ওষুধ আসত, এখন এক কার্টন আসে।’ মৌলভীবাজার সিভিল সার্জন ডা. মো. মামুনুর রহমান জানান, কমিউনিটি ক্লিনিকগুলো কমিউনিটি ক্লিনিক ট্রাস্ট নিয়ন্ত্রণ করে। আগের চেয়ে ওষুধ কমিয়ে দেওয়া হয়েছে। এ ছাড়া জনবলের সংকট রয়েছে।

ওষুধের তীব্র সংকটব্যাহত স্বাস্থ্যসেবা

বিদ্যুৎস্পৃষ্টে দুই ভাইয়ের মৃত্যু, আহত ২

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার শানখলা ইউনিয়নের দক্ষিণ গোড়ামী (মির্জাপুর) গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আপন দুই সহোদর ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- দক্ষিণ গোড়ামী (মির্জাপুর) গ্রামের বাসিন্দা আব্দুল্লাহ মিয়া ও আজিদ মিয়া। তারা আপন দুই সহোদর ভাই। স্থানীয়রা জানান, কৃষি জমিতে কাজ করার সময় বিদ্যুৎ তার ছিড়ে জমিতে পরে। এসময় জমিতে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চারজন গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আব্দুল্লাহ মিয়া ও আজিদ মিয়াকে মৃত ঘোষণা করেন।  আহত অপর দুইজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। খবর পেয়ে চুনারুঘাট থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। মরদেহের সুরতহালসহ প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শুরু করেছে পুলিশ। দুর্ঘটনার প্রকৃত কারণ উদ্‌ঘাটনে তদন্ত চলছে বলে জানা গেছে। চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। মরদেহের আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে। ঘটনার কারণ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বিদ্যুৎস্পৃষ্টে দুই ভাইয়ের মৃত্যু, আহত ২

ফুলবাড়ী সীমান্তে আটক ২৪ বাংলাদেশিকে ফেরত আনল বিজিবি

শুক্রবার (২৩ মে) রাত ১.৩০ মিনিটে বিজিবি-বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবির পক্ষে লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর হাসনাইন এবং বিএসএফের পক্ষে ভারতীয় ৩ বিএসএফ ব্যাটলিয়নের এসি এসএইচএল সিমতি নেতৃত্ব দেন।এছাড়াও পতাকা বৈঠকের সময় নাওডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাছেন আলী, ইউপি সদস্য আব্দুল আলিম, ইউপি সদস্য মহির উদ্দিন বালারহাট বিজিবি ক্যাম্পের কমান্ডার নায়েক সুবেদার সাইদুর রহমানসহ বিজিবি সদস্যরা উপস্থিত ছিলেন। ভারত থেকে ফেরত আসা তাজুল, রবিউল, রুমি ও তানেকা বেগম জানান, তারা প্রায় ২৪/২৫ বছর আগে ভারতে কাজের সন্ধানে যান। কয়েকদিন থেকে ভারতের বিভিন্ন জায়গায় ভারতীয় কর্তৃপক্ষ বাংলাদেশিদের গ্রেফতার শুরু করলে তারা ভারতের হরিয়ানা প্রদেশের রেওয়ারী মার্কেটের রামপুরা থানার প্রজাপতি ইটভাটা থেকে পালিয়ে বাংলাদেশে আসার সময় বিএসএফের কাছে আটক হন। লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর হাসনাইন জানান, যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে পতাকা বৈঠকের মাধ্যমে ২৪ বাংলাদেশিকে ফেরত আনার কথা নিশ্চিত করেন।

ফুলবাড়ী সীমান্তে আটক ২৪ বাংলাদেশিকে ফেরত আনল বিজিবি

যশোরে পালিত ছেলের হাতে মা খুন

শনিবার যশোর শহরের মণিহার মোড় ফলপট্টি এলাকায় শামস মার্কেটের দোতলা থেকে নিহত সুলতানার লাশ উদ্ধার করে পুলিশ। স্বজনরা জানায়, রুমি ও শেখ শাহজাহান দম্পতি তিন মাস বয়সি শামসকে খুলনা থেকে দত্তক আনেন। শেখ শাহজাহান বছর আট আগে মারা গেছেন। ফলপট্টি এলাকায় তাদের বিশাল একটি মার্কেট রয়েছে, যার দোতলায় রুমি ও শামস থাকতেন। জাকির হোসেন নামে মার্কেটের একজন দোকানি জানান, শনিবার সকাল ১০টার দিকে তিনি দোতলায় গিয়ে চাচিকে খোঁজ করেন। কেননা নিচে তিনি পানি পাচ্ছিলেন না। সে সময় ঘরের ভিতরে শামস ছিলেন। তিনি তাকে জানান, মা বাড়ি নেই খুলনায়। দুপুরে ফের খোঁজ নিতে গেলে শামসের কথায় তার সন্দেহ হয়। তখন তিনি মার্কেটের আরও কয়েকজনকে ডাকেন। এরপর ৯৯৯ এ ফোন করে পুলিশে জানানো হয়। পুলিশ অনেক জোরাজুরির পর দরজা খুললে দেখা যায়, ঘরের মেঝেতে লুটিয়ে রয়েছেন রুমি। শরীরের নিচে রক্তের ধারা। এরপর পুলিশ লাশ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে পাঠায়।যশোর কোতোয়ালি থানার ওসি আবুল হাসনাত বলেন, ওই নারীকে খুন করা হয়েছে। তার মরদেহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের পালিত ছেলে বর্তমানে পুলিশের জিম্মায় রয়েছে। কী কারণে, কে বা কারা এই খুনে জড়িত তা তদন্ত করে দেখা হচ্ছে।

যশোরে পালিত ছেলের হাতে মা খুন

যশোরে পালিত ছেলের হাতে মা খুন

শনিবার যশোর শহরের মণিহার মোড় ফলপট্টি এলাকায় শামস মার্কেটের দোতলা থেকে নিহত সুলতানার লাশ উদ্ধার করে পুলিশ। স্বজনরা জানায়, রুমি ও শেখ শাহজাহান দম্পতি তিন মাস বয়সি শামসকে খুলনা থেকে দত্তক আনেন। শেখ শাহজাহান বছর আট আগে মারা গেছেন। ফলপট্টি এলাকায় তাদের বিশাল একটি মার্কেট রয়েছে, যার দোতলায় রুমি ও শামস থাকতেন। জাকির হোসেন নামে মার্কেটের একজন দোকানি জানান, শনিবার সকাল ১০টার দিকে তিনি দোতলায় গিয়ে চাচিকে খোঁজ করেন। কেননা নিচে তিনি পানি পাচ্ছিলেন না। সে সময় ঘরের ভিতরে শামস ছিলেন। তিনি তাকে জানান, মা বাড়ি নেই খুলনায়। দুপুরে ফের খোঁজ নিতে গেলে শামসের কথায় তার সন্দেহ হয়। তখন তিনি মার্কেটের আরও কয়েকজনকে ডাকেন। এরপর ৯৯৯ এ ফোন করে পুলিশে জানানো হয়। পুলিশ অনেক জোরাজুরির পর দরজা খুললে দেখা যায়, ঘরের মেঝেতে লুটিয়ে রয়েছেন রুমি। শরীরের নিচে রক্তের ধারা। এরপর পুলিশ লাশ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে পাঠায়।যশোর কোতোয়ালি থানার ওসি আবুল হাসনাত বলেন, ওই নারীকে খুন করা হয়েছে। তার মরদেহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের পালিত ছেলে বর্তমানে পুলিশের জিম্মায় রয়েছে। কী কারণে, কে বা কারা এই খুনে জড়িত তা তদন্ত করে দেখা হচ্ছে।

যশোরে পালিত ছেলের হাতে মা খুন

অপহরণের ১২ দিনেও উদ্ধার হয়নি স্কুলছাত্রী

জানা গেছে, মেয়েটি বিদ্যালয়ে যাওয়ার পথে ঘটখালী ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সের সামনে পৌঁছা মাত্রই ওঁৎ পেতে থাকা সুকদেব হাওলাদার (২৩) ও তার সহযোগী কার্তিক চন্দ্র হাওলাদার, রতন শিকারীসহ ৪-৫ জন ওই স্কুলছাত্রীকে জোরপূর্বক মোটরসাইকেলে তুলে নিয়ে যায়। এ ঘটনায় ভিকটিমের মা আমতলী থানায় একটি সাধারণ ডায়েরি করেন। পরে অপহৃত ছাত্রীর মা গত রোববার বরগুনা নারী ও শিশু নির্যাতন দমন আদালতে সুকদেবকে প্রধান আসামি করে অপহরণ ও ধর্ষণের ঘটনায় একটি মামলা করেছেন। আদালতের বিচারক মামলাটি আমলে নিয়ে আমতলী থানার ওসিকে আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। অথচ ১২ দিন পেরিয়ে গেলেও পুলিশ অপহৃতাকে উদ্ধার করতে পারেনি। শুক্রবার সন্ধ্যায় সহকারী পুলিশ সুপার (আমতলী-তালতলী) সার্কেল তারিকুল ইসলাম মাসুদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।মামলার বাদী কান্নাজনিত কণ্ঠে বলেন, আমার নাবালিকা কন্যাকে প্রতিবেশি রতনের সহযোগীতায় সুকদেব হাওলাদার ও তার সহযোগীরা জোরপূর্বক মোটরসাইকেলে তুলে অপহরণ করে নিয়ে গেছে। আমার মেয়ে বেঁচে আছে কিনা আমি জানি না। আমি আমার মেয়েকে ফিরে পেতে চাই। 

অপহরণের ১২ দিনেও উদ্ধার হয়নি স্কুলছাত্রী