প্রিন্ট এর তারিখ : ০৪ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৩ নভেম্বর ২০২৬
রামপুরায় বিটিভি ভবনের সামনে ককটেল বিস্ফোরণ
||
রাজধানীর রামপুরায় বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ভবনের সামনে দুটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার বিকেল পৌনে ৫টার দিকে এ ঘটনা ঘটে। এতে কেউ হতাহত হননি।
রামপুরা থানার ওসি জাহাঙ্গীর হোসেন সমকালকে বলেন, মোটরসাইকেলে এসে দুর্বৃত্তরা ককটেল ছোড়ে বলে ধারণা করা হচ্ছে। তাদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা করছে পুলিশ। এজন্য ওই এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে।
এর আগে সোমবার রাত সাড়ে ৯টার দিকে রাজধানীর আগারগাঁও মেট্রোরেল স্টেশনের পানির পাম্পের ওপর ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
সম্পাদক ও প্রকাশক ঃ মো: গোলাম মোস্তফা
৩৯, বি.বি. এভিনিউ, সমবায় নিকেতন (৩য় তলা)জিরো পয়েন্ট, ঢাকা-১০০০, বাংলাদেশ ।
কপিরাইট © ২০২৬ আইন দর্পণ । সর্বস্বত্ব সংরক্ষিত