প্রিন্ট এর তারিখ : ২১ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২০ অক্টোবর ২০২৬
হানি ট্র্যাপে প্রতারণার শিকার ঢাকার ব্যবসায়ী, গ্রেফতার ৬
||
খুলনায় হানি ট্র্যাপের শিকার হয়েছেন আলতাফ হোসেন নামের এক রিয়েল স্টেট ব্যবসায়ী। সোমবার (১৯ অক্টোবর) দিনগত রাতে তাকে সোনাডাঙ্গা থানার দ্বিতীয় আবাসিক এলাকার একটি বাড়ি থেকে উদ্ধার করা হয় তাকে। এ ঘটনায় ছয় জনকে গ্রেফতার করেছে পুলিশ।
প্রতারণার শিকার হওয়া ব্যক্তি ঢাকার বাসিন্দা। এ ঘটনায় থানায় মামলা করা হয়েছে। গ্রেফতার ছয় জনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো করা হয়েছে।
গ্রেফতাররা হলেন- রেখা, অমিত হাসান রবিন, শেখ মনির টুটুল, শেখ আকাশ, রাকিবুল হাওলাদার ও আঞ্জুমান আরা বেগম।
পুলিশ ও স্থানীয়রা জানান, রিয়েল স্টেট ব্যবসায়ী আলতাফ হোসেনের একটি প্রজেক্ট খুলনার খালিশপুর এলাকায় চলমান আছে। খালিশপুর এলাকায় তার একটি জমি বিক্রি করে দেওয়ার কথা বলে প্রতারকরা রিয়েল স্টেট ব্যবসায়ীকে রাতে সোনাডাঙ্গা আবাসিক এলাকার ৩নং রোডের ২৭৭ নম্বর বাড়ির ই-২ ফ্লাটে ডেকে নেওয়া হয়। এরপর তাকে বিবস্ত্র করে মারধর করতে থাকে। এমন অভিযোগে রাতে ওই বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করে থানায় নেয় পুলিশ।
সোনাডাঙ্গা থানার এসআই আশরাফুল আলম বলেন, ঊর্ধ্বতন কর্মকর্তার ফোন পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। এরপর তাদের আটক করা হয়। ব্যবসায়ীকে মেরে নেওয়া নগদ এক লাখ টাকা ও একটি স্বাক্ষর করা খালি চেক তাদের কাছ থেকে উদ্ধার করা হয়।
সম্পাদক ও প্রকাশক ঃ মো: গোলাম মোস্তফা
৩৯, বি.বি. এভিনিউ, সমবায় নিকেতন (৩য় তলা)জিরো পয়েন্ট, ঢাকা-১০০০, বাংলাদেশ ।
কপিরাইট © ২০২৬ আইন দর্পণ । সর্বস্বত্ব সংরক্ষিত